Logo
Logo
×

Advertisement

জাতীয়

করোনাভাইরাসে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৩ আগস্ট ২০২০, ১০:১৪ পিএম

করোনাভাইরাসে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

দেওয়ান মো. নূরে আলম সিদ্দিকী। ফাইল ছবি

Advertisement

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। মারা যাওয়া ওই পুলিশ সদস্য হলেন দেওয়ান মো. নূরে আলম সিদ্দিকী (৪৬)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

রোববার বিকাল সাড়ে ৩টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ডিএমপির জনসংযোগ বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।

তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার কেশবপুর গ্রামে। তিনি  স্ত্রী ও  এক পুত্রসন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

পুলিশ সূত্র জানায়, তিনি কর্মজীবনে অত্যন্ত সাহসী, বিনয়ী ও সদালাপী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন।  

পুলিশের ব্যবস্থাপনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হবে।

Advertisement

পুলিশ ডিএমপি জয়পুরহাট করোনাভাইরাস

Advertisement

আরও পড়ুন

সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত ইশরাকের পদত্যাগের সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার প্রতিশ্রুতি দৃশ্যমান

ইশরাকের পদত্যাগের সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার প্রতিশ্রুতি দৃশ্যমান

দুর্গাপূজায় গুজব-অপপ্রচারে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই: আনসার ডিজি

দুর্গাপূজায় গুজব-অপপ্রচারে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই: আনসার ডিজি

ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে: রাষ্ট্রপতি

ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে: রাষ্ট্রপতি

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের ১০ দফা সুপারিশ

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের ১০ দফা সুপারিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম