Logo
Logo
×

Advertisement

জাতীয়

পঁচাত্তর হাজার ভোট পেয়ে ঢাকা-১৮ আসনে আ’লীগ প্রার্থী বিজয়ী

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ০৮:৩৪ পিএম

পঁচাত্তর হাজার ভোট পেয়ে ঢাকা-১৮ আসনে আ’লীগ প্রার্থী বিজয়ী

আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্য হাবিব হাসান। ছবি: যুগান্তর

Advertisement

ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে মাত্র ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।  

নির্বাচনে জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার পেয়েছেন ৩২৫ ভোট, মাছ মার্কা নিয়ে গণফ্রন্ট থেকে কাজী মো. শহীদুল্লাহ পেয়েছেন ১২৬, ডাব মার্কা নিয়ে উমর ফারুক নামে বাংলাদেশ কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৯১ ভোট। এছাড়া মুহিবউল্লা বাহার (পিডিপি) বাঘ মার্কা নিয়ে পেয়েছেন ৮৭টি ভোট। মোট ভোট পড়েছে মাত্র ৮১ হাজার ৮১৮ ভোট। 

এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫ এবং নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩ জন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। ভোট কেন্দ্রের সংখ্যা ২১৭টি এবং ভোটকক্ষের সংখ্যা ১৩৫৩টি। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬ জন।

Advertisement

ঢাকা-১৮ হাবিব হাসান আওয়ামী লীগ

Advertisement

আরও পড়ুন

কোনো চাঁদাবাজ ও দখলদার আমাদের লোক হতে পারে না: আমিনুল হক

কোনো চাঁদাবাজ ও দখলদার আমাদের লোক হতে পারে না: আমিনুল হক

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা, উরসের তারিখ ঘোষণা

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা, উরসের তারিখ ঘোষণা

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম