Logo
Logo
×

Advertisement

জাতীয়

কবি ফররুখের ছেলে আহমদ আখতার আর নেই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৭:০৮ পিএম

কবি ফররুখের ছেলে আহমদ আখতার আর নেই

আহমদ আখতার। আলোকচিত্রী: আবিদ আজম

Advertisement

জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্য কবি সৈয়দ মুহম্মদ আখতারুজ্জামান আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি আহমদ আখতার হিসেবে পরিচিত ছিলেন।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কালজয়ী কবি ফররুখ আহমদের ছেলে। আহমদ আখতার দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাব-এডিটর ছিলেন। এর আগে তিনি দৈনিক সংগ্রাম ও বাংলাদেশ সংবাদ সংস্থায় সাব-এডিটর হিসেবে কাজ করেছেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করে ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয় বলেন, সিনিয়র সাংবাদিক-কবি আহমদ আখতার বেশ কিছু দিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকালে পূর্ব রামপুরায় নিজের বাসায় শ্বাসকষ্টসহ মারাত্মক অসুস্থ হয়ে পড়লে নিকটস্থ বেটার লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকাল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে কবি-সাংবাদিক আহমদ আখতার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি গণস্বাস্থ্য হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে বাসায় নেওয়া হয়। বেশ কিছু দিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন।

কবি আহমদ আখতারের পুত্র সৈয়দ আরিফ আহমেদ যুগান্তরকে জানিয়েছেন, আগামীকাল শনিবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর জুরাইন কবরস্থানে মায়ের পাশে তাকে দাফন করা হবে।

কবি আহমদ আখতারের প্রকাশিত গ্রন্থ-কাব্য 'অবিরাম গ্রামোফোনে'সহ মোট চারটি, প্রকাশক- বাংলা সাহিত্য পরিষদ।

প্রসঙ্গত, ফররুখ আহমদের ছেলে-মেয়ে ১১ জন। তারা হলেন- সৈয়দা শামারুখ বানু, সৈয়দা লালারুখ বানু, সৈয়দ আবদুল্লাহেল মাহমুদ, সৈয়দ আবদুল্লাহেল মাসুদ, সৈয়দ মনজুরে এলাহি, সৈয়দা ইয়াসমিন বানু, সৈয়দ মুহম্মদ আখতারুজ্জামান (আহমদ আখতার), সৈয়দ মুহম্মদ ওয়হিদুজ্জামান, সৈয়দ মুখলিসুর রহমান, সৈয়দ খলিলুর রহমান ও সৈয়দ মুহম্মদ আবদুহু।

 

Advertisement

কবি ফররুখ আহমদ আহমদ আখতার

Advertisement

আরও পড়ুন

বাগেরহাটে প্রধানমন্ত্রী শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম