Logo
Logo
×

Advertisement

জাতীয়

তামিমার তালাকের নোটিশ পায়নি ইউনিয়ন পরিষদ

Advertisement

Icon

আকতার ফারুক শাহিন, বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৫ পিএম

তামিমার তালাকের নোটিশ পায়নি ইউনিয়ন পরিষদ

Advertisement

ক্রিকেটার নাসির হোসেনের নববিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির পাঠানো তালাকের কোনো নোটিশ কাজি অফিস ও ইউনয়ন পরিষদে নেই। অথচ বুধবার ঢাকায় সংবাদ সম্মেলনে রাকিব হোসেনকে তালাক দেয়ার দাবি করেন তামিমা সুলতানা তাম্মি।

ক্রিকেটার নাসির হোসেন এবং তামিমা সুলতানা তাম্মির বিয়ে নিয়ে গত কয়েক দিন ধরেই চলছে তোলপাড়। প্রথম স্বামী রাকিব হোসেন এরই মধ্যে মামলা করেছেন স্ত্রী তাম্মি ও নাসিরের বিরুদ্ধে। মামলায় অভিযোগ আনা হয়েছে যে, প্রথম স্বামী বর্তমান থাকতে এবং তাকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন তাম্মি। আর নাসিরের বিরুদ্ধে অভিযোগ, অন্যের স্ত্রীকে বিয়ে করা।

আরও পড়ুন: টেলিভিশনে মায়ের বিয়ের খবর দেখে শিশু তুবা

এসব অভিযোগের জবাব দিতে বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন করেন নাসির ও তাম্মি। সেখানে তাম্মি দাবি করেন যে, রাকিবকে অনেক আগেই তালাক দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে তালাকের কপি দেখিয়ে তাম্মি জানান, তালাকের এই কপি রাকিবের গ্রামের বাড়ি নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন পরিষদেও পাঠানো হয়েছে।

তবে এরকম কোনো নোটিশ বৃহস্পতিবার পর্যন্ত পাননি বলে জানিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের সচিব মাকসুদুল হক মাকসুদ।

আরও পড়ুন: মেয়ের খোঁজ নিতেন না তামিমা

বৃহস্পতিবার তিনি এ সংক্রান্ত রেজিস্টার দেখিয়ে বলেন, সাধারণ রেজিস্টার্ড ডাকযোগে এ জাতীয় কাগজপত্র পাঠানো হয়। রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো হলে তা না আসার কোনো কারণ নেই। আমাদের রেজিস্টারে এ ধরনের নোটিশ আসার কোনো প্রমাণ লিপিবদ্ধ নেই। তাছাড়া দ্বিতীয় বিয়ে নিয়ে যেরকম তোলপাড় চলছে তা জানার পর আমরা পুনরায় যাচাই করে দেখেছি কিন্তু কোনো ধরনের নোটিশ আসার রেকর্ড নেই।

Advertisement

বরিশাল নববিবাহিত

Advertisement

আরও পড়ুন

ইউজিসি সচিবের কক্ষে দুই কর্মকর্তার হট্টগোল

ইউজিসি সচিবের কক্ষে দুই কর্মকর্তার হট্টগোল

মোটরসাইকেলের সামনেও লাগাতে হবে নম্বরপ্লেট, সময় বেঁধে দিল বিআরটিএ

মোটরসাইকেলের সামনেও লাগাতে হবে নম্বরপ্লেট, সময় বেঁধে দিল বিআরটিএ

রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ

ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম