Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

বিয়ে-তালাকের ডিজিটাল রেজিস্ট্রেশনে ওয়েবসাইট কেন নয়: হাইকোর্ট

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ০১:৫৭ পিএম

বিয়ে-তালাকের ডিজিটাল রেজিস্ট্রেশনে ওয়েবসাইট কেন নয়: হাইকোর্ট

Advertisement

বিয়ে ও তালাকের ক্ষেত্রে ডিজিটালাইজ রেজিস্ট্রেশনের জন্য কেন্দ্রীয় একটি ওয়েবসাইট প্রতিষ্ঠা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

বিবাহ ও তালাকের ক্ষেত্রে ডিজিটালাইজ রেজিস্ট্রেশনে পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে গত ৪ মার্চ ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা সুলতানার আগের স্বামী রাকিব হাসানসহ তিন ব্যক্তি ও একটি সংগঠন ৪ মার্চ রিটটি করেন। 

অন্য রিটকারীরা হলেন— ঢাকার উত্তর কমলাপুরের বাসিন্দা সোহাগ হোসেন, নোয়াখালীর কাশিপুরের বাসিন্দা কামরুল হাসান ও এইড ফর ম্যান ফাউন্ডেশন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল।

বিয়ে ও তালাকের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তিনির্ভর তথা ডিজিটালাইজ রেজিস্ট্রেশন না হওয়ায় প্রতারণার ঘটনা ঘটছে। স্বামী বা স্ত্রী বিয়ের তথ্য গোপন করে অনেক ক্ষেত্রে আবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। ডিজিটাল আর্কাইভের অনুপস্থিতিতে অনেক সময় সন্তানের পিতৃপরিচয় নিয়ে অনিশ্চয়তা ও জটিলতা দেখা যায়। এসব যুক্তিতে রিটটি করা হয়।

Advertisement

বিয়ে তালাক জিজিটাল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম