Logo
Logo
×

Advertisement

জাতীয়

আমির হামজাকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ মে ২০২১, ০১:৫১ পিএম

আমির হামজাকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ

Advertisement

ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে গ্রেফতার আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

মঙ্গলবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর শেরেবাংলা নগর থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক কাজী মিজানুর রহমান।

বেলা ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে রিমান্ড আবেদনের শুনানি হবে।

সোমবার বিকালে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে হামজাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি দল।

এ বিষয়ে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, আমির হামজার বিরুদ্ধে সিটিটিসির তদন্তাধীন একটি মামলা রয়েছে।

সিটিটিসি সূত্রে জানা গেছে, তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টায় গত ৫ মে সাকিব নামে একজনকে গ্রেফতার করা হয়। সাকিবকে গ্রেফতারের পর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় সাকিব ছাড়াও আলী হাসান ও মাহমুদুল হাসান গুনবী নামে দুজনকে আসামি করা হয়।

সাকিবের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার এজাহারে বলা হয়েছে, সাকিব কথিত বক্তা আলী হাসান উসামা, মাহমুদুল হাসান গুনবী, আমির হামজা, হারুন ইজহার প্রমুখের উগ্রবাদী-জিহাহি হামলার বার্তাসংবলিত ভিডিও দেখেন এবং উগ্রবাদে আসক্ত হন।

Advertisement

আমির হামজা রিমান্ড

Advertisement

আরও পড়ুন

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী

সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র

সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম