Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

মাদক ও পর্নোগ্রাফি মামলায় রাজ ফের ৬ দিনের রিমান্ডে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ০২:২৮ পিএম

মাদক ও পর্নোগ্রাফি মামলায় রাজ ফের ৬ দিনের রিমান্ডে

Advertisement

মাদকদ্রব্য আইন ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় কথিত প্রযোজক নজরুল ইসলাম রাজের ফের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন দুপুরে চার দিনের রিমান্ড শেষে রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মাদক মামলার পাঁচদিনের রিমান্ড আবেদন করে সিআইডি। এছাড়া বনানী থানার পর্নোগ্রাফি আইনের করা মামলায় রাজকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। 

শুনানি শেষে বিচারক মাদক মামলায় দুদিন ও পর্নোগ্রাফি আইনের মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ আগস্ট রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ রাজের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৪ আগস্ট রাতে বনানীর বাসা থেকে গ্রেফতার হন অভিনেত্রী পরীমনি। এরপর বনানী থেকে রাজকে গ্রেফতার  করে র‌্যাব।

Advertisement

রাজ রিমান্ড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম