টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রংপুরের যেসব এলাকায়
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:২০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের বেশ কিছু এলাকায় আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) টানা নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। জরুরি মেরামত কাজ এবং বিদ্যুৎ লাইনের পাশের গাছের ডালপালা ছাঁটার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি বাবু খাঁ ফিডারের আওতাধীন এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে নাহার বক্সের গলি, মাস্টারপাড়া, দক্ষিণ বাবুখী, মধ্য বাবুখী, উত্তর বাবুখী, বাবুখী মহিলা মাদ্রাসা, পশ্চিম বাবুখী, নান্ডাপাড়া, শান্তিধারা, টার্মিনাল রোড, গণেশপুর, গুড়াতিপাড়া, ব্যাংক কলোনি, পাকপাড়া, গোমস্তপাড়া ও ইঞ্জিনিয়ার পাড়া সংলগ্ন এলাকা।
নেসকো জানিয়েছে, ১১ কেভি ফিডারের বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
