Logo
Logo
×

Advertisement

জাতীয়

মেয়াদ শেষে সরতে হবে জেলা পরিষদ চেয়ারম্যানদের, বসবে প্রশাসক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ০২:৫৩ পিএম

মেয়াদ শেষে সরতে হবে জেলা পরিষদ চেয়ারম্যানদের, বসবে প্রশাসক

ফাইল ছবি

Advertisement

মেয়াদ শেষ হলে পদ ছেড়ে সরে দাঁড়াতে হবে জেলা পরিষদ চেয়ারম্যানদের। বসানো যাবে প্রশাসক। এমন বিধান রেখে ‘জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২১’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 
তিনি জানান, জেলা পরিষদ চেয়ারম্যানদের ৫ বছরের মেয়াদ শেষে নির্বাচন না হলে  প্রশাসক নিয়োগ দেওয়ার বিধান রাখা হচ্ছে সংশোধিত আইনে।

জেলা পরিষদের বিদ্যমান আইন অনুযায়ী, পরিষদ গঠন হওয়ার আগ পর্যন্ত সরকারের নিয়োগ পাওয়া প্রশাসক দায়িত্ব পালন করতে পারেন। কিন্তু পরিষদ গঠনের পর মেয়াদ শেষ হলেও পরবর্তী নির্বাচিত পরিষদের প্রথম বৈঠক পর্যন্ত বিদ্যমান পরিষদকে দায়িত্ব পালন করতে হয়। আইনটি সংশোধন হওয়ায় এ সুযোগ আর থাকছে না। 

বিদ্যমান জেলা পরিষদ আইনের মোট আটটি ধারায় সংশোধন আনার উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। জেলা পরিষদ আইনের ৩৯(১) উপধারার নিয়মানুযায়ী ‘সচিব’ পদ নামটি থাকছে না। বিদ্যমান নিয়মানুযায়ী জেলা পরিষদে উপসচিব মর্যাদার একজন প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব পদে একজন কর্মকর্তাসহ অন্যরা দায়িত্ব পালন করেন। প্রস্তাবিত সংশোধনে ‘সচিব’ পদবির পরিবর্তে ‘নির্বাহী কর্মকর্তা’ পদবির প্রস্তাব করা হয়েছে। 
 

Advertisement

মন্ত্রিপরিষদ সভা জেলা পরিষদ

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

জমির নামজারিতে বড় পরিবর্তন, উত্তরাধিকারীদের জন্য নতুন নিয়ম

জমির নামজারিতে বড় পরিবর্তন, উত্তরাধিকারীদের জন্য নতুন নিয়ম

খাদ্যপণ্যের ব্যবসা: প্রতিষ্ঠানের আকার অনুযায়ী লাইসেন্স ফি, কোনটির কত?

খাদ্যপণ্যের ব্যবসা: প্রতিষ্ঠানের আকার অনুযায়ী লাইসেন্স ফি, কোনটির কত?

দুর্গাপূজায় আনসার-ভিডিপির হাতে আটক ৪৯, উদ্ধার ১৫ শিশু

দুর্গাপূজায় আনসার-ভিডিপির হাতে আটক ৪৯, উদ্ধার ১৫ শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম