Logo
Logo
×

Advertisement

জাতীয়

শপথ নিলেন আইভী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৭ এএম

শপথ নিলেন আইভী

সেলিনা হায়াৎ আইভী। ছবি সংগৃহীত

Advertisement

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিয়েছেন ডা. সেলিনা হায়াত আইভী।  বুধবার সকাল ১০ টায় গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এ নিয়ে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নিলেন আইভী।

মেয়রের শপথ নেওয়ার পর নবনির্বাচিত কাউন্সিলদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

শপথ নেওয়ার জন্য সকালেই ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে নির্বাচিত সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও ৩৬ জন কাউন্সিলর উপস্থিত হন।  পরে গণভবন ও ওসমানী স্মৃতি মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়েছে। এ নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৬৭ হাজার ভোটের ব্যবধানে তৃতীয়বারের মতো সিটি মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী।

এছাড়া ২৭টি ওয়ার্ডে ২৭ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন নির্বাচিত হন। ২৭ জানুয়ারি এ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়।

Advertisement

আইভী সেলিনা হায়াৎ মেয়র নাসিক

Advertisement

আরও পড়ুন

ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের কর্মসংস্থানকে সমর্থন করতে আমরা একসঙ্গে কাজ করছি

বাংলাদেশের কর্মসংস্থানকে সমর্থন করতে আমরা একসঙ্গে কাজ করছি

পদত্যাগের পর ইশরাকের স্ত্রীর রহস্যময় পোস্ট

পদত্যাগের পর ইশরাকের স্ত্রীর রহস্যময় পোস্ট

সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত ইশরাকের পদত্যাগের সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার প্রতিশ্রুতি দৃশ্যমান

ইশরাকের পদত্যাগের সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার প্রতিশ্রুতি দৃশ্যমান

দুর্গাপূজায় গুজব-অপপ্রচারে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই: আনসার ডিজি

দুর্গাপূজায় গুজব-অপপ্রচারে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই: আনসার ডিজি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম