Logo
Logo
×

Advertisement

জাতীয়

বুঝে-শুনে উন্নয়ন পরিকল্পনা নিতে হবে: প্রধানমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ মে ২০২২, ০২:২১ পিএম

বুঝে-শুনে উন্নয়ন পরিকল্পনা নিতে হবে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

Advertisement

প্রকল্প নেওয়ার আগে ভালোভাবে জেনে বুঝে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের একেক এলাকার বৈশিষ্ট্য একেক রকম। সে অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা সাজাতে হবে। 

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন।  সরকারের শতবর্ষী মহাপরিকল্পনা বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে গঠিত ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের প্রথম সভা এটি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশটাকে চিনতে হবে, জানতে হবে। বাংলাদেশের কিন্তু একেক এলাকা একেক রকম, এটাও মাথায় রাখতে হবে। সেটা মাথায় রেখেই আপনাদের কাজ করতে হবে।

ডেল্টা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি নীতিমালা তৈরির কথা জানিয়ে সরকার প্রধান বলেন, ডেল্টা প্ল্যানটা যদি আমরা ভালোভাবে একটা গাইডলাইন তৈরি করে প্ল্যান ভালোভাবে বাস্তবায়ন করতে পারি, আর যেহেতু এটা ২১০০ সাল পর্যন্ত, তাই সময়ের সঙ্গে এটা পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন করতে হবে।
সেইভাবেই কিন্তু আমাদের সব প্ল্যান হাতে নিতে হবে, নিয়ে আমরা কাজ করতে পারব।

শতবছরের পরিকল্পনা বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চেয়ারপারসন করে এই কাউন্সিল গঠন করে সরকার।

ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলে কৃষিমন্ত্রী, অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, ভূমিমন্ত্রী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
 

Advertisement

প্রধানমন্ত্রী ডেল্টা প্লান

Advertisement

আরও পড়ুন

হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

বাউবিকে দক্ষ মানবসম্পদ গড়ার প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান শিক্ষামন্ত্রীর

বাউবিকে দক্ষ মানবসম্পদ গড়ার প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান শিক্ষামন্ত্রীর

৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানো হবে: মন্ত্রী

৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানো হবে: মন্ত্রী

বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান আরিফুল হক চৌধুরীর

বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান আরিফুল হক চৌধুরীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম