Logo
Logo
×

Advertisement

জাতীয়

শক্তিশালী পাসপোর্টের তালিকায় এগিয়েছে বাংলাদেশ

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ০৯:১২ পিএম

শক্তিশালী পাসপোর্টের তালিকায় এগিয়েছে বাংলাদেশ

Advertisement

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের ২০২২ সালের গ্লোবাল র্যা ঙ্কিং প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট সূচক। 

নতুন প্রকাশিত সূচকে দেখা যাচ্ছে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় চার ধাপ এগিয়েছে বাংলাদেশের পাসপোর্ট। 

২০২১ সালে বিশ্ব সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ১০৮তম। ওই বছর বাংলাদেশের নাগরিকরা ভিসা ফ্রি বা অন- অ্যারাইভাল ভিসা সুবিধা পেতেন ৪০টি দেশে।

২০২২ সালের প্রকাশিত সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১০৪তম। বর্তমানে ৪১টি দেশে ভিসা-ফ্রি ভ্রমণের সুবিধা পেয়ে থাকে বাংলাদেশ। মোট ১১২টি দেশের মধ্যে বাংলাদেশ ১০৪তম স্থানে রয়েছে। 

বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত লিবিয়া। তবে বর্তমানে অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলংকার পাসপোর্টের অবস্থান বাংলাদেশের চেয়ে এক ধাপ উপরে আছে। 

দশ বছর আগে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ৯৩তম।

অন্যদিকে এ সূচকে প্রথম স্থানে আছে এশিয়ারই দেশ জাপান, দ্বিতীয় অবস্থানে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি ও স্পেন।

দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতীয় পাসপোর্ট এখন ৮৭তম স্থানে আছে। দেশটির নাগরিকরা ৬০টি দেশে ভিসা-ফ্রি ভ্রমণের (বা ভিসা-অন-অ্যারাইভাল সহ) অনুমতি পাবে।

অন্যদিকে মারাত্মক অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে থাকা শ্রীলংকা ও লেবানন যৌথভাবে ১০৩তম স্থানে রয়েছে। এই দেশগুলোর নাগরিকরা ৪২টি গন্তব্যে ভিসা-ফ্রি (বা ভিসা-অন-অ্যারাইভাল সহ) ভ্রমণ করতে পারেন।

পাসপোর্ট সূচকে বাংলাদেশের নিচে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে- উত্তর কোরিয়া, নেপাল, ফিলিস্তিন, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান, সিরিয়া, ইরাক ও আফগানিস্তান।

সূত্র: হেনলি পাসপোর্ট ইনডেক্স

Advertisement

পাসপোর্ট বাংলাদেশ সূচক

Advertisement

আরও পড়ুন

সংসদের আগামী অধিবেশনে পাশ হবে সৌরবিদ্যুৎ আইন

সংসদের আগামী অধিবেশনে পাশ হবে সৌরবিদ্যুৎ আইন

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

ক্রীড়া ফেডারেশনের দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে: আমিনুল হক

ক্রীড়া ফেডারেশনের দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে: আমিনুল হক

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম