Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১২ জুন ২০১৮, ০৪:৪৮ পিএম

৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

বিসিএস ভবন। ছবি: সংগৃহীত

Advertisement

৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।  এতে এক হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। 

মঙ্গলবার কমিশনের ১২তম বিশেষ বৈঠক শেষে কমিশনের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপারিশকৃত ক্যাডারের মধ্যে প্রশাসন ক্যাডার পেয়েছেন ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২০ জন, তথ্য ক্যাডারে ১৪ জন, কৃষি ক্যাডারে ৫০ জন, মৎস্য ক্যাডারে ৭৯ জন, প্রাণিসম্পদ ক্যাডারে ৪৭ জন এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ২১০ জনকে সুপারিশ করা হয়েছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মেহদী শাহনেওয়াজ জলিল গণমাধ্যমকে জানান, ৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চার হাজার ৭৬৮ জন।  এদের মধ্যে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য এক হাজার ৩১৪ জনকে সুপারিশ করা হয়েছে।

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  এতে অংশ নেন দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী।  প্রাথমিক বাছাই পরীক্ষায় আট হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন।  গত বছরের ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষায় অংশ নেন আট হাজার ৩১ জন।  এতে পাঁচ হাজার ৩৭৯ জন পাস করেন।

ফলাফলের পিডিএফ পেতে ক্লিক করুন।

Advertisement

৩৭ তম বিসিএস চূড়ান্ত ফল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম