Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাফজয়ী নারী ফুটবলারদের ৫ লাখ টাকা করে দিলেন প্রধানমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২, ১১:৫৩ এএম

সাফজয়ী নারী ফুটবলারদের ৫ লাখ টাকা করে দিলেন প্রধানমন্ত্রী

Advertisement

‘সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ-২০২২’ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সাফজয়ী নারী ফুটবলারদের এ সংবর্ধনা দেওয়া হয়।

সাফজয়ী নারী ফুটবল দলের ২৩ খেলোয়াড়কে দেওয়া হয় ৫ লাখ টাকা করে আর্থিক সম্মাননা। সবার হাতে সম্মাননা চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

খেলোয়াড়দের মধ্যে সবার আগে সরকারপ্রধানের হাত থেকে এ সম্মাননা বুঝে নেন দলের অধিনায়ক সাবিনা খাতুন। তার পর একে একে এগিয়ে আসেন দলের অন্য ২২ সদস্য।

এ ছাড়া দলের প্রধান প্রশিক্ষক গোলাম রাব্বানী ছোটনসহ প্রশিক্ষক ও কর্মকর্তাদের ১১ জনের প্রত্যেককে দেওয়া হয় দুই লাখ টাকা করে আর্থিক সম্মাননা। তাদের হাতেও সম্মাননা চেক তুলে দেন শেখ হাসিনা।

সম্মাননা গ্রহণ শেষে প্রত্যেক খেলোয়াড়, প্রশিক্ষক ও কর্মকর্তা দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

জবাবে খেলোয়াড়দের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং সবার সফলতা কামনা করছি। আরও নতুন সফলতা আসুক, সেটিই চাই।’

এর পর নারী ফুটবল দলের দলনেতা সাবিনা খাতুন ও প্রধান প্রশিক্ষক গোলাম রাব্বানী সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে গেলে সব খেলোয়াড়কে ডেকে নেন বঙ্গবন্ধুকন্যা।

পরে মূলমঞ্চে সবাইকে নিয়ে দাঁড়িয়ে সাবিনা খাতুনের হাত থেকে সাফ ট্রফি গ্রহণ করেন প্রধানমন্ত্রী। তিনি কথা বলেন নারী ফুটবল দলের কয়েকজন সদস্যের সঙ্গে।

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ।

Advertisement

সাফজয়ী ফুটবলার প্রধানমন্ত্রী

Advertisement

আরও পড়ুন

সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান হয়নি: রাশেদ খাঁন

শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান হয়নি: রাশেদ খাঁন

টার্গেট ডিসেম্বর রাজনীতি আতঙ্ক ছড়াচ্ছে কারা

আতঙ্ক ছড়াচ্ছে কারা

তত্ত্বাবধায়ক সরকারের নতুন রূপরেখা প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে

প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম