Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাইবার হামলার আশঙ্কায় ইসির সার্ভার বন্ধ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৮:৫৫ পিএম

সাইবার হামলার আশঙ্কায় ইসির সার্ভার বন্ধ

Advertisement

সাইবার হামলার আশঙ্কায় নিজস্ব সার্ভার বন্ধ করে রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার ও জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইটও বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার সার্ভার ও তথ্যভান্ডারে ইসির সাধারণ কর্মকর্তারা ঢুকতে পারেননি। শুধুমাত্র কারিগরি কমিটির সদস্যরা মনিটরিং করতে যেসব এক্সেস দরকার সেটি করতে পেরেছেন। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইসির মাঠপর্যায়ের একাধিক কর্মকর্তা যুগান্তরকে জানান, ভোট কেন্দ্রের খসড়া তালিকার কার্যক্রমের সুবিধার্থে তারা ইসির সার্ভারে ঢোকার চেষ্টা করেছেন; কিন্তু তারা ঢুকতে পারেননি। পরে তারা জানতে পেরেছেন ১৫ আগস্ট বাংলাদেশে সাইবার হামলা করার যে ঘোষণা হ্যাকাররা দিয়েছে, সেই হামলা থেকে নিরাপদ থাকার স্বার্থেই সেটি বন্ধ রাখা হয়েছে। 

এ বিষয়ে যোগাযোগ করেও নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবীরের বক্তব্য পাওয়া যায়নি। 

তবে এ অনুবিভাগের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সোমবার অফিস সময় শেষ হওয়ার পরই তথ্য ভান্ডারের সার্ভার বন্ধ রাখার জন্য মহাপরিচালক নির্দেশনা দিয়েছেন। ওই নির্দেশনার আলোকে সেটি বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সেবা পাওয়ার ওয়েবসাইটও ডাউন করে দেওয়া হয়েছে। সেখানে কেউ প্রবেশ করতে পারবেন না।

ইসি সূত্র জানায়, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার আক্রান্তের আশঙ্কা করে আসছিল নির্বাচন কমিশন (ইসি)। ওই আশঙ্কায় নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের দিয়ে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট) গঠন করেছে। সক্রিয় করা হয়েছে সিকিউরিটি অপারেশন্স সেন্টার (সক) ও নেটওয়ার্ক অপারেশন্স সেন্টার (নক)। এছাড়াও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।

Advertisement

সাইবার হামলা আশঙ্কা

Advertisement

আরও পড়ুন

ইপিএ বাস্তবায়ন, রপ্তানি বাড়ানো ও বিনিয়োগ আকর্ষণ তিন লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রীর জাপান সফর

তিন লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রীর জাপান সফর

পিঠা-পুরিসহ ১৬ খাবার বেচতে লাগবে নিবন্ধন জীবিকা হারানোর শঙ্কায় ক্ষুদ্র ব্যবসায়ীরা

জীবিকা হারানোর শঙ্কায় ক্ষুদ্র ব্যবসায়ীরা

সাইবার হামলার শঙ্কা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ

যুগান্তরে সংবাদ প্রকাশের পর উত্তরায় ‘দে লাড়া’ গ্রুপের হোতা পিচ্চি সানি গ্রেফতার

উত্তরায় ‘দে লাড়া’ গ্রুপের হোতা পিচ্চি সানি গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম