Logo
Logo
×

Advertisement

জাতীয়

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্ব এ অঞ্চলে শান্তি বয়ে আনবে না: বাংলাদেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ০৫:১১ পিএম

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্ব এ অঞ্চলে শান্তি বয়ে আনবে না: বাংলাদেশ

Advertisement

ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের নিন্দা জানিয়ে দুপক্ষের হামলায় নিরপরাধ বেসামরিক মানুষের প্রাণহানি ও হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিবৃতিতে বলেছে, আমরা ইসরাইল ও ফিলিস্তিন উভয়কেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি এবং উভয় পক্ষের নিরপরাধ প্রাণহানি এড়ানোর জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্ব ও জোরপূর্বক বসতি স্থাপন এ অঞ্চলে শান্তি বয়ে আনবে না বলেও মনে করে বাংলাদেশ।

মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ ফিলিস্তিন ও ইসরাইলকে জাতিসংঘের রেজুলেশন নং ২৪২ ও ৩৩৮ অনুসরণ করে স্বাধীন রাষ্ট্র হিসেবে পাশাপাশি বসবাসের সমর্থন করে, যা এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনতে পারে।

সংঘাতে মাত্রাতিরিক্ত ও নির্বিচারে বলপ্রয়োগ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

শুধু সংলাপ ও কূটনীতিই ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধান ঘটাতে পারে বলে পুনর্ব্যক্ত করে বাংলাদেশ এ লক্ষ্যে কাজ করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

সংঘাত ও সহিংসতা বৃদ্ধির ফলে কোনো পক্ষই লাভবান হবে না বলেও উল্লেখ করেছে বাংলাদেশ।

Advertisement

হামাস ইসরাইল সংঘাত ফিলিস্তিনি ভূখণ্ড ইসরাইলি দখলদারিত্ব শান্তি

Advertisement

আরও পড়ুন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল মন্ত্রণালয়

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল মন্ত্রণালয়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার

অনুমতিপত্র ছাড়া সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

অনুমতিপত্র ছাড়া সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

একই দাগে খাসজমির সীমানা নির্ধারণ করে ব্যক্তিমালিকানাধীন জমির নামজারির নির্দেশ

একই দাগে খাসজমির সীমানা নির্ধারণ করে ব্যক্তিমালিকানাধীন জমির নামজারির নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম