Logo
Logo
×

Advertisement

জাতীয়

এসএসসি ও এইচএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৮, ০৮:৪৮ পিএম

এসএসসি ও এইচএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

ফাইল ছবি

Advertisement

গত বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা সোমবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বৃত্তিপ্রাপ্তরা পরের ধাপের শ্রেণিতে বিনা বেতনে পড়ার সুযোগ পাবেন। এদের কাছ থেকে বেতন নিলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এসএসসিতে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩৫০ টাকা করে পাবে। এছাড়া বই কেনার জন্য মেধাবৃত্তিপ্রাপ্তরা এককালীন ৯০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ৪৫০ টাকা করে পাবেন।

আর এইচএসসিতে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ৮২৫ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩৭৫ টাকা করে পাবেন।

উচ্চ মাধ্যমিকে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বই কেনার জন্য এককালীন ১৮০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের ৭৫০ টাকা করে দেবে সরকার।

Advertisement

এসএসসি এইচএসসি পরীক্ষা বৃত্তি

Advertisement

আরও পড়ুন

গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দেশবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল: মাহবুব আনাম

রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দেশবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল: মাহবুব আনাম

এক হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি

এক হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি

আজান নিয়ে কী বলতে চাইলেন এমপি, বুঝলেন না স্পিকার-মন্ত্রী

আজান নিয়ে কী বলতে চাইলেন এমপি, বুঝলেন না স্পিকার-মন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম