Logo
Logo
×

Advertisement

জাতীয়

ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্রীয় সমাধান চায় বাংলাদেশ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ০৫:০৩ পিএম

ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্রীয় সমাধান চায় বাংলাদেশ

Advertisement

ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত চায় না বাংলাদেশ। ওই অঞ্চলে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের খসড়ার ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধান নিয়ে কাজ করার আহ্বান জানায় বাংলাদেশ।  

রোববার ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন।

এ সময় গাজায় ইসরাইলি সেনাবাহিনীর চলমান অত্যধিক মাত্রার শক্তি প্রয়োগ ও সাধারণ জনগণ হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী।

এক ফেসবুক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজায় মানবিক বিপর্যয় রোধ এবং অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

প্রসঙ্গত, ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত হামাসের হামলায় ইসরাইলে নিহত হয়েছেন এক হাজার ৩০০ জনের বেশি। তিন হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছেন। অপরদিকে ইসরাইলের বোমা হামলায় ৭২৪ শিশুসহ অন্তত দুই হাজার ৩২৯ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আনুমানিক নয় হাজার ৭০০ জন আহত হয়েছেন। এছাড়া প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Advertisement

হামাস ইসরাইল সংঘাত ইসরাইল ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধান বাংলাদেশ

Advertisement

আরও পড়ুন

বিসিএস ক্যাডার মোজাম্মেল হকের মৃত্যুতে ভূমি প্রতিমন্ত্রীর শোক

বিসিএস ক্যাডার মোজাম্মেল হকের মৃত্যুতে ভূমি প্রতিমন্ত্রীর শোক

মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব

মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব

হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু

হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তায় সচেতনতামূলক কর্মশালা

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তায় সচেতনতামূলক কর্মশালা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম