Logo
Logo
×

Advertisement

জাতীয়

এবার বাংলাদেশের নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান জানাল কানাডা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ১০:২২ এএম

এবার বাংলাদেশের নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান জানাল কানাডা

Advertisement

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর রাশিয়া চীন ও ভারতসহ এশিয়ার অনেক দেশই টানা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

তবে বাংলাদেশের নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু হয়নি’ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাজ্য বলেছে বাংলাদেশে ‘অবাধ ও সুষ্ঠু মানদণ্ড মেনে নির্বাচন হয়নি’। পৃথক বিবৃতিতে এসব কথা বলেছে দেশ দুইটি। 

পরে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান সব রাজনৈতিক দল অংশ না নেয়ায় হতাশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এবার নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে কানাডা। 

এদিকে বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়ে বিভিন্ন সময় নিজের অবস্থান জানিয়েছে এসেছে বিদেশি বন্ধুরাষ্ট্রগুলো। 

স্থানীয় সময় মঙ্গলবার (০৯ জানুয়ারি) কানাডা সরকারের গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হতাশ প্রকাশ করেছে। এছাড়া নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়েছে উত্তর আমেরিকার দেশ কানাডা।

বিবৃতিতে বলা হয়েছে, কানাডা বাংলাদেশী নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা করে এবং সমর্থন করে এবং নির্বাচনের আগে এবং সময়কালে ঘটে যাওয়া ভয়ভীতি ও সহিংসতার নিন্দা জানায়। আমরা যারা সহিংসতা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবার প্রতি আমাদের সহানুভূতি জানাই।

বিবৃতিতে আরও বলা হয়, কানাডা তার হতাশা প্রকাশ করে যে এই নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্র ও স্বাধীনতার মূলনীতি থেকে ছিটকে পড়েছে যার ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল এবং গণতন্ত্র, মানবাধিকারের সম্মান এবং মৌলিক স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার জন্য সব পক্ষের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে, যা বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। একটি কার্যকর বিরোধী দল, স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সংবাদপত্রের স্বাধীনতা একটি শক্তিশালী ও সুস্থ গণতন্ত্র নিশ্চিত করার জন্য সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ।

কানাডা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়া প্রথম দেশগুলোর মধ্যে একটি ছিল জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে আরও স্থিতিশীল, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য দেশের জনগণকে তাদের আকাঙ্ক্ষায় সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে কানাডা।
 

Advertisement

দ্বাদশ সংসদ নির্বাচন কানাডা

Advertisement

আরও পড়ুন

সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

একাডেমিক নিরীক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

একাডেমিক নিরীক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে শিক্ষা ক্যাডারদের স্মারকলিপি

পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে শিক্ষা ক্যাডারদের স্মারকলিপি

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে: ব্যারিস্টার জিল্লুর রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম