Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

রূপগঞ্জ উপজেলা নির্বাচন

ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের নির্বাচন করা আটকে গেল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ মে ২০২৪, ০৯:৪৪ পিএম

ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের নির্বাচন করা আটকে গেল

Advertisement

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধানের নির্বাচন করা আটকে গেল। তার মনোনয়নপত্র গ্রহণ করতে ও প্রতীক বরাদ্দ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। 

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে উপজেলা পরিষদটির নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হাবিবুর রহমানের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম সোমবার এ আদেশ দেন। ফলে সেলিম প্রধান নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী। 

আদালতে হাবিবুর রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান, সঙ্গে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান। আর সেলিম প্রধানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে (দুর্নীতির মামলা) দোষী সাব্যস্ত হয়ে চার বছরের কারাদণ্ডে দণ্ডিত হন সেলিম। সেই দণ্ড থেকে মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হওয়ার দিক উলে­খ করে ২৩ এপ্রিল সেলিমের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। 

উল্লেখ্য, ওই উপজেলা পরিষদ নির্বাচনে ২১ মে ভোটগ্রহণের দিন ধার্য রয়েছে।

Advertisement

রূপগঞ্জ উপজেলা নির্বাচন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম