Logo
Logo
×

Advertisement

জাতীয়

আমি ঘুমাতে পারি না যখন শহিদ মুগ্ধর গল্প পড়ি: আসিফ নজরুল 

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০১:২৮ পিএম

আমি ঘুমাতে পারি না যখন শহিদ মুগ্ধর গল্প পড়ি: আসিফ নজরুল 

ঢাবি অধ্যাপক ড. আসিফ নজরুল ও নিহত শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। ফাইল ছবি

Advertisement

কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া মীর মাহফুজুর রহমান মুগ্ধর গল্প পড়ে ঘুমাতে পারছেন না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল।  

মঙ্গলবার দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এ কথা বলেন ঢাবির এই অধ্যাপক। 

৬ সমন্বয়ককে ছাড়ার বিষয়ে যে সিদ্ধান্তের কথা জানালেন ডিবির হারুন

তিনি বলেন, আমি ঘুমাতে পারি না, যখন মীর মাহফুজুর রহমান মুগ্ধর গল্প পড়ি। যে ছেলেটা আন্দোলনে গিয়েছিল বিস্কুট ও পানি দেওয়ার জন্য। সে মারা যাওয়ার আগেও বলছিল, কারও পানি লাগবে, পানি লাগবে? এ অবস্থায় তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।  

আসিফ নজরুল বলেন, ঘুমাতে পারছি না যখন দেখছি ১১ বছরের একটা ছেলে বাসায় টিয়ার শেল ঢুকছে, সেটা আটকাতে গেলে ওই শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে। ৬ বছরের রিয়া মারা গেছে। ৪ বছরের শিশুটিও মারা গেছে।  

তিনি আরও বলেন, আজকে আমরা শুনতে পাচ্ছি চলমান আন্দোলনে ২৬৭ জন নিহত হয়েছে। একজনও বাড়িয়ে বলছি না। প্রত্যক্ষদর্শী অনেকে জানিয়েছেন, যে সংখ্যা প্রকাশ পেয়েছে এর থেকে অনেক বেশি মারা গেছে। অন্তত হাজারের বেশি মারা গেছে। 

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ চলাকালে ১৮ জুলাই উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র মীর মাহফুজুর রহমান (মুগ্ধ)।  গুলিবিদ্ধ হওয়ার আগে ছাত্রদের ডেকে ডেকে পানি খাওয়াচ্ছিলেন মুগ্ধ। 

Advertisement

কোটাবিরোধী আন্দোলন আসিফ নজরুল

Advertisement

আরও পড়ুন

যেসব কারণে বিআরটি প্রকল্প নিয়ে বারবার প্রশ্ন উঠেছে

যেসব কারণে বিআরটি প্রকল্প নিয়ে বারবার প্রশ্ন উঠেছে

পবিপ্রবিতে নিয়োগে অনিয়ম সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবি ছাত্রকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

ঢাবি ছাত্রকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম