Logo
Logo
×

Advertisement

জাতীয়

যেভাবে গ্রেফতার হলেন সালমান এফ রহমান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৯:১৫ পিএম

যেভাবে গ্রেফতার হলেন সালমান এফ রহমান

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা) আসনের সাবেক সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান জানিয়েছেন, রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নিউমার্কেট থানায় দায়েরকৃত মামলায় দুই নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেফতার

ডিএমপি সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছেন গোয়েন্দা সূত্রে এমন খবরে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল। সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়।

নিরাপদ রুট মনে করে আওয়ামী লীগের হেভিওয়েট এ দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করেছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্য নেতারা আড়ালে চলে যান। সালমান এফ রহমানের আজ গ্রেফতার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন।  

আইনজীবী আনিসুল হক ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা) থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।

সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা ছিলেন।

Advertisement

অন্তর্বর্তী সরকার সালমান এফ রহমান আনিসুল হক

Advertisement

আরও পড়ুন

স্মরণসভায় আলোচকরা জ্ঞানচর্চায় আমৃত্যু নিবেদিত ছিলেন আহমদ রফিক

জ্ঞানচর্চায় আমৃত্যু নিবেদিত ছিলেন আহমদ রফিক

আওয়ামী লীগবিরোধী ঐক্য জাতীয় সংলাপ ২৭ নভেম্বর

জাতীয় সংলাপ ২৭ নভেম্বর

অপপ্রচারের ফাঁদে সাধারণ মানুষ প্রোপাগান্ডার বিপরীতে পালটা বয়ান কোথায়

প্রোপাগান্ডার বিপরীতে পালটা বয়ান কোথায়

শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার, আটক ৩

শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার, আটক ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম