Logo
Logo
×

Advertisement

জাতীয়

১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

যুবদল নেতা হত্যা মামলায় গ্রেফতার আহমদ ও সোহায়েল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ১২:৫৯ পিএম

যুবদল নেতা হত্যা মামলায় গ্রেফতার আহমদ ও সোহায়েল

রিয়ার অ্যাডমিরাল সোহায়েল ও আহমদ হোসেন

Advertisement

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে পল্টন থানায় করা যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পল্টন থানার ওসি মো. সেন্টু মিয়া। 

এর আগে মঙ্গলবার রাতে সোহায়েলকে বনানী থেকে এবং আহমদ হোসেনকে গুলশান এলাকা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

ওসি বলেন, পল্টন থানার যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে তাদেরকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হবে।

Advertisement

যুবদল নেতা নবীন তালুকদার আহমদ হোসেন রিয়ার অ্যাডমিরাল সোহায়েল রিমান্ড

Advertisement

আরও পড়ুন

১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উপভোগ করবেন কুস্তি খেলা

১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উপভোগ করবেন কুস্তি খেলা

শিক্ষকদের বেতন বিলে অ্যাডহক কমিটির সভাপতির স্বাক্ষর নিয়ে নির্দেশনা

শিক্ষকদের বেতন বিলে অ্যাডহক কমিটির সভাপতির স্বাক্ষর নিয়ে নির্দেশনা

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক সম্প্রচার করবে বিটিভি

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক সম্প্রচার করবে বিটিভি

বিচারকদের কর্মস্থল ত্যাগে নতুন নির্দেশনা

বিচারকদের কর্মস্থল ত্যাগে নতুন নির্দেশনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম