Logo
Logo
×

Advertisement

জাতীয়

সচিবালয়ে আনসারদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৯:৩৭ পিএম

সচিবালয়ে আনসারদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার রাত ৯টা ২০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

সরেজমিনে দেখা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় কয়েকজনকে লাঠিপেটা করে আনসার সদস্যরা। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম তাদের ফেসবুক পোস্টে আটক রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকে। পরে রাত ৯টায় তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোতাসিম বিল্লাহ মাহফুজ এক ফেসবুক পোস্টে লেখেন, উপদেষ্টা নাহিদ ভাইসহ হাসনাত ও সার্জিস ভাইকে সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছে বিপথগামী কিছু আনসার সদস্য ও ছাত্রলীগের প্রেতাত্মারা। আমরা সবাই মিলে সচিবালয়ে মার্চ করে তাদেরকে মুক্ত করে নিয়ে আসব। সবাই যোগ দিন, বিষয় সবাইকে অবগত করুন, অতীব জরুরি।

Advertisement

আনসার সংঘর্ষ

Advertisement

আরও পড়ুন

কৃষিমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল চেতনা হচ্ছে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল চেতনা হচ্ছে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া

জমির পর্চা কী, কেন গুরুত্বপূর্ণ? ঘরে বসেই অনলাইনে বের করবেন যেভাবে

জমির পর্চা কী, কেন গুরুত্বপূর্ণ? ঘরে বসেই অনলাইনে বের করবেন যেভাবে

২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ নভেম্বরের পরাজিত শক্তি: প্রতিমন্ত্রী অমিত

২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ নভেম্বরের পরাজিত শক্তি: প্রতিমন্ত্রী অমিত

তাহসিফের মৃত্যু: গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ, রিমান্ড শেষে কারাগারে প্রেরণ

তাহসিফের মৃত্যু: গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ, রিমান্ড শেষে কারাগারে প্রেরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম