Logo
Logo
×

Advertisement

জাতীয়

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক হুইপ আ স ম ফিরোজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৪:৩০ পিএম

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক হুইপ আ স ম ফিরোজ

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানী ভাটারা থানা এলাকায় সোহাগ মিয়া নামে এক কিশোরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন ৭ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার রহস্য উদঘাটনে তাকে ফের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মাসুদুর রহমান।

এসময় আসামিপক্ষ তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকালে ভাটারা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হন সোহাগ মিয়া। 

এ ঘটনায় ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা করেন। 

এ মামলায় গত ২৩ আগস্ট রাতে ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২৪ আগস্ট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 

Advertisement

রিমান্ড আদালত আ স ম ফিরোজ

Advertisement

আরও পড়ুন

১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উপভোগ করবেন কুস্তি খেলা

১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উপভোগ করবেন কুস্তি খেলা

শিক্ষকদের বেতন বিলে অ্যাডহক কমিটির সভাপতির স্বাক্ষর নিয়ে নির্দেশনা

শিক্ষকদের বেতন বিলে অ্যাডহক কমিটির সভাপতির স্বাক্ষর নিয়ে নির্দেশনা

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক সম্প্রচার করবে বিটিভি

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক সম্প্রচার করবে বিটিভি

বিচারকদের কর্মস্থল ত্যাগে নতুন নির্দেশনা

বিচারকদের কর্মস্থল ত্যাগে নতুন নির্দেশনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম