Logo
Logo
×

Advertisement

জাতীয়

পুলিশে বড় ধরনের রদবদল ও পদোন্নতি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম

পুলিশে বড় ধরনের রদবদল ও পদোন্নতি

ফাইল ছবি

Advertisement

ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব নেন ড. ইউনূস। এরপরই দেশের বিভিন্ন সেক্টরে পরিবর্তন আনা শুরু হয়। এরই অংশ হিসেবে পুলিশ বাহিনীতেও বড় ধরনের রদবদল ও পদোন্নতি হচ্ছে।  

মঙ্গলবার পুলিশ বাহিনীর ৫১ জন কর্মকর্তার পদোন্নতি ও রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপ সচিব মো. মাহাবুর রহমান শেখের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

নিয়োগ বাতিল হলো ৩ রাষ্ট্রদূতসহ ২৪ কর্মকর্তার

এই ৫১ জনের মধ্যে ৪০ জনকে সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ৯ জনকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বাকি দুইজনকে স্ব স্ব পদে বহাল রেখে বদলি করা হয়েছে। 

শেখ হাসিনার সরকার পতনের পর থেকে প্রশাসন, পুলিশসহ সব সেক্টরে ব্যাপক সংস্কার করছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসাবে পুলিশ বাহিনীতে অনেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। দেওয়া হয়েছে পদোন্নতি, হয়েছে বদলিও।

Advertisement

পদোন্নতি পুলিশ রদবদল

Advertisement

আরও পড়ুন

তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

যোগ্যতা-অভিজ্ঞতা ছাড়াই পদায়ন বিমানের বিদেশি স্টেশনেও নৈরাজ্য

বিমানের বিদেশি স্টেশনেও নৈরাজ্য

‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেলেন সাংবাদিক নাঈম আবির

‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেলেন সাংবাদিক নাঈম আবির

আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে বাধা

আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে বাধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম