Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

উপদেষ্টা হিসেবে শপথ নিতে বঙ্গভবনে যাচ্ছেন ৩ জন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ পিএম

উপদেষ্টা হিসেবে শপথ নিতে বঙ্গভবনে যাচ্ছেন ৩ জন

Advertisement

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আরও তিনজন যুক্ত হচ্ছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ তথ্য জানান।

তবে নতুন উপদেষ্টা হিসেবে কারা যুক্ত হচ্ছেন শপথের আগে তা জানাতে চাননি মন্ত্রিপরিষদ সচিব।

বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য ২১ জন। নতুন করে আরও তিনজন যুক্ত হলে সদস্য সংখ্যা বেড়ে হবে ২৪ জন।

তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক মো. সায়েদুর রহমান, শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম- এদের মধ্য থেকে তিনজন শপথ নিতে পারেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ওই সময় নিয়োগ পান ১৬ জন উপদেষ্টা। 


Advertisement

অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ শপথ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম