Logo
Logo
×

Advertisement

জাতীয়

একনেকে ছয় হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

Advertisement

Icon

যুগান্তরর প্রতিবেদন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ পিএম

একনেকে ছয় হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

Advertisement

পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুদোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে ৫ হাজার ৯১৫ কোটি ৯৯ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৯৫ কোটি ৯৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৪ হাজার ৭৮৭ কোটি ৫০ লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩২ কোটি ৫৫ লাখ টাকা।

 

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

 

প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একনেক সভা শেষে এনইসি কমিটি কক্ষ-১ এ সাংবাদিকদের ব্রিফকালে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব তথ্য জানান।

 

অনুমোদিত প্রকল্পসমূহ হলো-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতাবর্ধন’ প্রকল্প; শিক্ষা মন্ত্রণালয়ের ‘ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ টু প্রোমোট ইয়থ ইনটারপ্রেনারশিপ’ প্রকল্প; নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা’ প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘চট্টগ্রাম পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (ক্যাচমেন্ট-২ ও ৪)’ প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্ট (২য় সংশোধিত)’ প্রকল্প।

 

এছাড়া ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে ২টি (দুই) প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয়।

Advertisement

একনেক

Advertisement

আরও পড়ুন

তাদের অপতৎপরতা রুখতে গ্রিন সিগন্যাল পেল আইনশৃঙ্খলা বাহিনী

তাদের অপতৎপরতা রুখতে গ্রিন সিগন্যাল পেল আইনশৃঙ্খলা বাহিনী

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, অনুমোদনের অপেক্ষায় প্রকল্প

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, অনুমোদনের অপেক্ষায় প্রকল্প

নির্বাচনের অভিজ্ঞতা নিতে ঢাকায় নেপালের দুই নির্বাচন কমিশনার

নির্বাচনের অভিজ্ঞতা নিতে ঢাকায় নেপালের দুই নির্বাচন কমিশনার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম