Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

আরও মামলায় গ্রেফতার আনিসুল-ইনু-মেনন ও পলক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ পিএম

আরও মামলায় গ্রেফতার আনিসুল-ইনু-মেনন ও পলক

Advertisement

রাজধানীর তিন থানার পৃথক চার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ছয় জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
বুধবার (৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এ আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এদিন সকালে আসামিদের হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তারা তাদেরকে নতুন করে এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গ্রেফতার দেখানো অন্য আসামিরা হলেন— প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজীবুর রহমান ও সাবেক সংসদ সদস্য সাদেক খান।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক ও সাদেক খানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
এ ছাড়া ২০১৫ সালে খালেদা জিয়ার ওপর রাজধানীর শাহবাগ থানা এলাকায় হামলার মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। অপরদিকে, বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় নজিবুর রহমানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

Advertisement

আনিসুল-ইনু-মেনন পলক গ্রেফতার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম