Logo
Logo
×

Advertisement

জাতীয়

যেসব বিভাগে বৃষ্টি হতে পারে আজ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৮:৪৬ এএম

যেসব বিভাগে বৃষ্টি হতে পারে আজ

Advertisement

দেশের রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার রাতে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, আগামীকাল সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এদিন রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, টানা দুইদিন ঘনকুয়াশার পড়ার পর শনিবার (৪ জানুয়ারি) থেকে সারা দেশে তাপমাত্রা বেড়েছে। শীত কিছুটা কমেছে। বুধবার (৮ জানুয়ারি) থেকে তাপমাত্রা কমে সারাদেশে শীত বাড়তে পারে। এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশের দুই বিভাগে বৃষ্টি হতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সীতাকুণ্ডতে।

Advertisement

বৃষ্টি মেঘলা আবহাওয়া

Advertisement

আরও পড়ুন

ইপিএ বাস্তবায়ন, রপ্তানি বাড়ানো ও বিনিয়োগ আকর্ষণ তিন লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রীর জাপান সফর

তিন লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রীর জাপান সফর

পিঠা-পুরিসহ ১৬ খাবার বেচতে লাগবে নিবন্ধন জীবিকা হারানোর শঙ্কায় ক্ষুদ্র ব্যবসায়ীরা

জীবিকা হারানোর শঙ্কায় ক্ষুদ্র ব্যবসায়ীরা

সাইবার হামলার শঙ্কা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ

যুগান্তরে সংবাদ প্রকাশের পর উত্তরায় ‘দে লাড়া’ গ্রুপের হোতা পিচ্চি সানি গ্রেফতার

উত্তরায় ‘দে লাড়া’ গ্রুপের হোতা পিচ্চি সানি গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম