Logo
Logo
×

Advertisement

জাতীয়

৭ দিনে ১৭ কোটি টাকার টোল আদায় যমুনা সেতুতে

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০৬:১৯ পিএম

৭ দিনে ১৭ কোটি টাকার টোল আদায় যমুনা সেতুতে

Advertisement

পবিত্র ঈদুল ফিতরের ঈদযাত্রায় গত এক সপ্তাহে টাঙ্গাইলের যমুনা সেতু দিয়ে ২ লাখ ৪৭ হাজার ৬০১টি যানবাহন পারাপার হয়েছে। এতে ১৭ কোটি ১১ লাখ ৯ হাজার ৮৫০ টাকার টোল আদায় হয়েছে।

ঈদের দিন সোমবার দুপুরে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য জানিয়েছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, ২৪ মার্চ যমুনা সেতু দিয়ে ২৪ হাজার ৯৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী লেনে ১২ হাজার ৯৭টি যানবাহন পার হয়েছে; টোল আদায় হয়েছে ১ কোটি ১২ লাখ ৭ হাজার ১০০ টাকা। ঢাকাগামী লেনে ১২ হাজার যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা।

২৫ মার্চ ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৩৫৪টি যানবাহন পার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা। ঢাকাগামী ১৩ হাজার ৮৭৯টি যানবাহন পার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।

২৬ মার্চ সেতু দিয়ে ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। সেতু পূর্বে উত্তরবঙ্গ ১৮ হাজার ২৩৯টি যানবাহন পার হয়েছে, যার মাধ্যমে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪৫০ টাকা। ঢাকাগামী ১৫ হাজার ৫২৭টি যানবাহন পার হয়েছে এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।

২৭ মার্চ সেতু দিয়ে ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে সেতু পূর্বে ২০ হাজার ২৪১টি যানবাহন পার হয়েছে, টোল আদায় হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা। সেতু পশ্চিমে ১৪ হাজার ৯৮৬টি যানবাহন পার হয়েছে এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৩০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা।

২৮ মার্চ সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩০ হাজার ৩৯৮টি যানবাহন পার হয়েছে, যার মাধ্যমে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৯৮ হাজার ৫৫০ টাকা। আর ঢাকাগামী ১৭ হাজার ৯৩৭টি যানবাহন পার হয়েছে এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫০ টাকা।

গত ২৯ মার্চ সেতু দিয়ে ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে। সেতু পূর্বে ২৯ হাজার ২৮৮টি যানবাহন পার হয়েছে; টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা। অপরদিকে সেতু পশ্চিমে ১৬ হাজার ১৯০টি যানবাহন পার হয়েছে এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৮৫০ টাকা।

ঈদযাত্রার শেষদিন রোববার ৩১ হাজার ৪৬৫টি যানবাহন পারাপার হয়েছে। সেতু পূর্বে ২১ হাজার ১২৬টি যানবাহন পার হয়েছে, যার মাধ্যমে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা। অপরদিকে সেতু পশ্চিমে ১০ হাজার ৩৩৯টি যানবাহন পার হয়েছে। টোল আদায় হয়েছে ৭৮ লাখ ৩৮ টাকা।

Advertisement

টাঙ্গাইল যমুনা সেতু টোল

Advertisement

আরও পড়ুন

গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দেশবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল: মাহবুব আনাম

রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দেশবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল: মাহবুব আনাম

এক হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি

এক হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি

আজান নিয়ে কী বলতে চাইলেন এমপি, বুঝলেন না স্পিকার-মন্ত্রী

আজান নিয়ে কী বলতে চাইলেন এমপি, বুঝলেন না স্পিকার-মন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম