Logo
Logo
×

Advertisement

জাতীয়

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৫, ১০:৫৮ পিএম

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ফাইল ছবি

Advertisement

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী মঙ্গলবার পর্যন্ত দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও পরিমাণ কম থাকবে। এতে সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। শনিবার এ পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। 

তারা বলেছেন, দেশে যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হয়, তা কিছু দিন ধরে সক্রিয় ছিল। এতে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত আষাঢ়ের বৃষ্টিও হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যম বলেন, ‘মৌসুমি বায়ুর সক্রিয়তা কমায় বৃষ্টি অনেকটা কমেছে। আগামী অন্তত ২৪ জুন (মঙ্গলবার) পর্যন্ত বৃষ্টি কম থাকতে পারে। তবে আগামীকাল রোববার থেকে দু-তিন দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে। কমতে পারে দক্ষিণে। ২৫ জুন থেকে আবার সারা দেশে বৃষ্টি বাড়তে পারে।’

আরও পড়ুন: কবে থেকে ভারি বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

তিনি বলেন, বৃষ্টি কমার সম্ভাবনা থাকায় দু-তিন দিন তাপমাত্রাও বাড়তে পারে। দেশের কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসও পার হতে পারে। ফলে কিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ পরস্থিতি দেখা যেতে পারে।

দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ৩৯টিতে শনিবার বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে নোয়াখালীর হাতিয়ায়, ১২৩ মিলিমিটার। এ ছাড়া কক্সবাজারের টেকনাফে ৮১ মিলিমিটার, ফেনীতে ৭৬ মিলিমিটার এবং লক্ষ্মীপুরের রামগতিতে ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় এ সময় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। 

Advertisement

আবহাওয়ার খবর

Advertisement

আরও পড়ুন

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’, নিজস্ব প্রেসে মুদ্রণ

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’, নিজস্ব প্রেসে মুদ্রণ

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তালিয়ায় এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

আন্তালিয়ায় এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম