Logo
Logo
×

Advertisement

জাতীয়

৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৬:২৪ পিএম

৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

Advertisement

এবার সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগের লক্ষ্যে ৪৯ তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

সোমবার (২১ জুলাই) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ৬৫৩টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। আর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

সবচেয়ে বেশি ৬১টি শূন্যপদ বাংলা বিভাগে। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টিসহ বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

সরকারি কলেজে শিক্ষক সংকট দূর করতে শিক্ষা ক্যাডারের ‘বিশেষ বিসিএস’ নিয়ে বেশ কয়েক বছর ধরেই আলোচনা চলছে। বিভিন্ন সরকারি কলেজে ৩ হাজার ৫৮৫টি পদ শূন্য রয়েছে। দ্রুত এসব পদ পূরণে ‘বিশেষ বিসিএস’ নেওয়ার প্রস্তাব দেয় শিক্ষা মন্ত্রণালয়।

Advertisement

বিসিএস

Advertisement

আরও পড়ুন

হাম উপসর্গে আরও একজনের মৃত্যু

হাম উপসর্গে আরও একজনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি কত, নির্ধারণ করে দিল সরকার

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি কত, নির্ধারণ করে দিল সরকার

তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া

তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া

তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম