Logo
Logo
×

Advertisement

এনসিপি

জাপান সফরে যাচ্ছেন এনসিপির তিন নেতা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ পিএম

জাপান সফরে যাচ্ছেন এনসিপির তিন নেতা

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন সদস্যের প্রতিনিধিদল বৃহস্পতিবার জাপান সফরে যাচ্ছে। দলে রয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম।

দুপুরে সারজিস আলম জানান, এনসিপির জাপান ডায়াস্পোরা অ্যালায়েন্স এবং জাপানের প্রবাসীদের আমন্ত্রণে তাদের এই সফর। টোকিও ও ওসাকা শহরে আয়োজিত কর্মসূচিতে তারা অংশগ্রহণ করবেন।

এক মাসের মধ্যে এটি এনসিপির প্রতিনিধিদলের তৃতীয় বিদেশ সফর।

তিন দিনের সফরে গত ২২ আগস্ট মালয়েশিয়া যায় এনসিপির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধিদল। সেখান থেকে ফিরে ২৬ আগস্ট চার দিনের জন্য চীন সফরে যান নেতারা। এই দুই সফরেই নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে এবার জাপান সফরে তিনি থাকছেন না।

এনসিপির জাপান ডায়াস্পোরা অ্যালায়েন্স জানিয়েছে, আগামী শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে টোকিওতে এবং পরদিন বিকেল সাড়ে ৫টায় ওসাকায় দুটি কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির নেতারা। জুলাই যোদ্ধাদের স্মরণে ‘রিমেম্বার দ্য হিরোজ’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

বৈঠকে এনসিপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নাহিদ ইসলাম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া, বিনিয়োগের পরিবেশসহ পারস্পরিক সহযোগিতা নিয়ে বৈঠকে মতবিনিময় হয় বলে জানান এনসিপি নেতারা।

Advertisement

এনসিপি জাপান

Advertisement

আরও পড়ুন

আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির

আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির

হাসিনার বাংলাদেশে ফিরে আসার সাহস নেই: আখতার হোসেন

হাসিনার বাংলাদেশে ফিরে আসার সাহস নেই: আখতার হোসেন

নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে: হাসনাত

নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে: হাসনাত

আরও ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির

আরও ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম