Logo
Logo
×

Advertisement

এনসিপি

পাঁচবার এমপি হয়ে যা করতে পারেনি, ১৫ মাসে তার বেশি করেছি: আসিফ

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:০০ পিএম

পাঁচবার এমপি হয়ে যা করতে পারেনি, ১৫ মাসে তার বেশি করেছি: আসিফ

বক্তব্য রাখছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: যুগান্তর

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পাঁচবারের একজন সংসদ সদস্য ২৫ বছর ক্ষমতায় থেকেও যা করে দেখাতে পারেননি, মাত্র ১৫ মাসেই তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে মুরাদনগরে।

বুধবার (২৮ জানুয়ারি)  বিকালে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ ইউনিয়ন পরিষদ মার্কেটের সামনে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। 

উন্নয়ন ও পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। আসিফ মাহমুদ বলেন, ভোটকেন্দ্র দখল ও টাকা দিয়ে ভোট কেনার সুযোগ বন্ধ করতে পারলেই মুরাদনগর আসনে ১১ দলীয় জোটের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন।

দুর্নীতি ও চাঁদাবাজি রোধে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেলের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ওই মার্কাই আমার মার্কা।

এ সময় তিনি ঘোষণা দেন, ১১ দলীয় জোটের প্রার্থী ইউসুফ সোহেল নির্বাচিত হলে এক মাসের মধ্যেই কুমিল্লা বিভাগ ঘোষণা করা হবে। পাশাপাশি বাঙ্গরা বাজার থানাকে উপজেলা হিসেবে ঘোষণা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

পথসভায় জামায়াতে ইসলামী মজলিসে সূরার সদস্য জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের এমপি প্রার্থী ইউসুফ সোহেল, এনপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপি উপজেলা উপদেষ্টা গোলাম কিবরিয়া সরকার এবং জামায়াতে ইসলামী উপজেলা সাবেক আমির মনসুর মিয়াসহ অন্যান্য নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ

ফেসবুকে আসিফের ব্যাঙ্গাত্মক পোস্ট আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ

১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ

১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ

নতুন দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ ও মনিরা শারমিন

নতুন দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ ও মনিরা শারমিন

‘পদত্যাগের আগের রাতে বিএনপি নেতার বাসায় গিয়েছিলেন আসিফ মাহমুদ’

‘পদত্যাগের আগের রাতে বিএনপি নেতার বাসায় গিয়েছিলেন আসিফ মাহমুদ’

সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ

সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ

এনসিপির কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে সারজিস-আসিফ

এনসিপির কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে সারজিস-আসিফ

আরও পড়ুন

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

পদাবনতির ১৩ দিন পর এনসিপি ছাড়লেন সামান্তা

পদাবনতির ১৩ দিন পর এনসিপি ছাড়লেন সামান্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম