Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

জামায়াতের সঙ্গে জোটের বিরোধ থেকে পদত্যাগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

Advertisement

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন। বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি জানান। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের বিরোধ এবং দলের রাজনৈতিক অবস্থান নিয়ে মতপার্থক্যকে পদত্যাগের প্রেক্ষাপট হিসাবে তুলে ধরেছেন তিনি।

ফেসবুক পোস্টে সামান্তা লেখেন, ‘কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি থেকে আমি পদত্যাগ করেছি। প্রায় এক বছর আগে আমি জাতীয় নাগরিক পার্টির জোট গঠনের প্রশ্নে একটি আলাদা অবস্থান নিয়েছিলাম। আমি বলেছিলাম, জামায়াতে ইসলামী নীতিগত বা কৌশলগত কোনো ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য নয় এবং তাদের সঙ্গে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে।’

২৩ অক্টোবর এনসিপি ঘোষিত নতুন কমিটিতে সামান্তাকে শুধু যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়। এতে তার পদাবনতি হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। এ নিয়ে দীর্ঘ ফেসবুক পোস্টও দেন তিনি।

পোস্টে সামান্তা লেখেন, গত ১১ মাসে দলের অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব দিয়েছি। পাশাপাশি তর্ক-বিতর্ক ও আলোচনার মাধ্যমে দলের নীতিগত অবস্থান পরিবর্তনের চেষ্টা করেছি। দলের ভুল সিদ্ধান্ত থেকে সংগঠনকে রক্ষা করাকে আমি রাজনৈতিক দায়িত্ব মনে করেছি। এ কারণে এনসিপির অভ্যন্তরে মতাদর্শিক সংগ্রামের পথ বেছে নিয়েছিলাম।

তিনি লেখেন, প্রায় এক বছরের সেই সংগ্রামের ইতি টানলাম। কারণ, এনসিপি তার প্রাথমিক মূল্যবোধের প্রতি আর আন্তরিক থাকতে পারবে বলে আমি মনে করি না। সামান্তার মতে, পদত্যাগের জন্য আরও উপযুক্ত সময়ের অপেক্ষা করা অর্থহীন। জামায়াতের সঙ্গে জোট ত্যাগের মতো সিদ্ধান্ত নিলেও এনসিপি পুরোনো রাজনৈতিক ধাঁচের বাইরে নিজস্ব পরিচয়, চিন্তা ও কর্মসূচি গড়ে তুলতে পারবে বলে তিনি মনে করেন না। পুরোনো ব্যবস্থার রাজনৈতিক দল রাষ্ট্রের নতুন ব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়ক না হয়ে বাধা হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আইসিসিডিআর,বি-স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতি কেজি সাদা ভাতে ৩০৫ মাইক্রোগ্রাম সিসা

প্রতি কেজি সাদা ভাতে ৩০৫ মাইক্রোগ্রাম সিসা

কচুরিপানার নতুন পরিচয়

কচুরিপানার নতুন পরিচয়

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

ঢাকা জেলা পরিষদ টাওয়ার নির্মাণে দুর্নীতি তদন্তে দুদককে সুপারিশ

নির্মাণে দুর্নীতি তদন্তে দুদককে সুপারিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম