Logo
Logo
×

Advertisement

এনসিপি

শ্রমিকদের তুই সম্বোধন করা যাবে না: আখতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ মে ২০২৬, ১০:১২ পিএম

শ্রমিকদের তুই সম্বোধন করা যাবে না: আখতার

সংসদ সদস্য আখতার হোসেন। ছবি: সংগৃহীত

Advertisement

শ্রমিকদের তুচ্ছার্থে তুই সম্বোধন করা চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। 

শুক্রবার (১ মে) শাহবাগে জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, শ্রমিকদের মর্যাদা দিতে হবে, সম্বোধন, আহ্বান ও যে কোনো কথা বলার ক্ষেত্রে সম্মানের সহিত তাদের সঙ্গে কথা বলতে হবে। তাদের মর্যাদা নিশ্চিত করতে হবে।

এনসিপির এ নেতা বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ শ্রমের সঙ্গে যুক্ত। কিন্তু শ্রমিকদের অধিকারগুলো এখনো পর্যন্ত তাদের কাছে পৌঁছাতে পারেনি। এখনো পর্যন্ত শ্রমিকদের মজুরি অত্যন্ত নিম্নমানের। এই মজুরি দিয়ে ঊর্ধ্বমূল্যের বাজারে শ্রমিকরা তাদের পরিবারগুলোকে সঠিকভাবে ভরণপোষণ দিতে ব্যর্থ হন।

আখতার হোসেন বলেন, শ্রমিকের সন্তানেরা তাদের জীবনমান এত নিম্নমানের হয়ে পড়ে যে, তারা আর লেখাপড়ার সুযোগ পায় না, নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পায় না। তাদেরও শ্রমিকের কাজ ও শ্রমের সঙ্গে যুক্ত হতে হয়। শ্রমিক বংশানুক্রমিকভাবে তাদের শ্রমের ঘানি তাদেরই টানতে হয়। সেখানে কোনো রূপান্তর আর সম্ভব হয়ে উঠে না।

বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় পৌঁছেছে উল্লেখ করে তিনি বলেন, যারা অর্থনীতি লুটপাটে জড়িত ছিল, তাদের আবারও একীভূত হওয়া ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার সুযোগ রেখে একটি আইন বাস্তবায়ন করা হয়েছে। যেসব লুটেরা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তারা মাত্র সাড়ে ৭ শতাংশ অর্থ ফেরত দিলেই ব্যাংকের মালিকানা ফিরে পেতে পারে, এ ধরনের বিধানকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা, কে কোন দায়িত্বে

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা, কে কোন দায়িত্বে

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে দেওয়া হবে না: এনসিপি

হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে দেওয়া হবে না: এনসিপি

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি : আখতার হোসেন

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি : আখতার হোসেন

নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ

নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন

আরও পড়ুন

পিরোজপুরে লাশ দাফনে বাধা, যা বললেন নাহিদ ইসলাম

পিরোজপুরে লাশ দাফনে বাধা, যা বললেন নাহিদ ইসলাম

এনসিপির নতুন উইং ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির’ কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা

এনসিপির নতুন উইং ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির’ কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা

নতুন দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ ও মনিরা শারমিন

নতুন দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ ও মনিরা শারমিন

ড্রাইভার পরিবর্তন হয়েছে, কিন্তু মেশিনটা হয়নি: নাহিদ ইসলাম

ড্রাইভার পরিবর্তন হয়েছে, কিন্তু মেশিনটা হয়নি: নাহিদ ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম