Logo
Logo
×

Advertisement

এনসিপি

শিক্ষকদের জন্য ৪ সুখবর দিলেন এনসিপি এমপি

Icon

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম

শিক্ষকদের জন্য ৪ সুখবর দিলেন এনসিপি এমপি

ছবি: এআই

Advertisement

বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি ও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. আতিক মুজাহিদ। এ ছাড়া বদলি ও নিয়োগসহ আরও তিন বিষয়ে সিদ্ধান্ত ও সুপারিশ করার কথা জানিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান এমপি আতিক মুজাহিদ। 

তিনি বলেন, বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদানের সিদ্ধান্ত হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ২০২২ ও ২০২৩ সালে অবসর ও কল্যাণ ভাতার জন্য আবেদনকারী বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পাওনা দ্রুত পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রায় ১৩ হাজার শিক্ষক-কর্মচারী এই সিদ্ধান্তের আওতায় রয়েছেন জানিয়ে তিনি বলেন, এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন হবে বলে আশা করছি। শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা আন্তরিকভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।

এনসিটিবির দুর্নীতি নিয়ে সংসদীয় কমিটি হচ্ছে জানিয়ে আতিক মুজাহিদ বলেন, মাওশির ৬১০ জনের নিয়োগের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে। পাশাপাশি এনটিআরসিএর শিক্ষক বদলির ব্যাপারে সবাই একমত। এর প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

না.গঞ্জ মহানগর এনসিপির নেতৃত্বে সাবেক এমপিকন্যা

না.গঞ্জ মহানগর এনসিপির নেতৃত্বে সাবেক এমপিকন্যা

তরুণদের উদ্দেশে যে বার্তা হান্নান মাসউদের

তরুণদের উদ্দেশে যে বার্তা হান্নান মাসউদের

পদ্মার পানি নিয়ে ষড়যন্ত্র হলে লংমার্চ: আখতার

পদ্মার পানি নিয়ে ষড়যন্ত্র হলে লংমার্চ: আখতার

লংমার্চে নাহিদ ইসলাম অংশ না নেওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে

লংমার্চে নাহিদ ইসলাম অংশ না নেওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে

৭ নভেম্বর থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির

৭ নভেম্বর থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির

শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ির সাইনবোর্ড ভাঙল এনসিপি নেতারা

শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ির সাইনবোর্ড ভাঙল এনসিপি নেতারা

আরও পড়ুন

শিক্ষকদের জন্য ৪ সুখবর দিলেন এনসিপি এমপি

শিক্ষকদের জন্য ৪ সুখবর দিলেন এনসিপি এমপি

না.গঞ্জ মহানগর এনসিপির নেতৃত্বে সাবেক এমপিকন্যা

না.গঞ্জ মহানগর এনসিপির নেতৃত্বে সাবেক এমপিকন্যা

তরুণদের উদ্দেশে যে বার্তা হান্নান মাসউদের

তরুণদের উদ্দেশে যে বার্তা হান্নান মাসউদের

পদ্মার পানি নিয়ে ষড়যন্ত্র হলে লংমার্চ: আখতার

পদ্মার পানি নিয়ে ষড়যন্ত্র হলে লংমার্চ: আখতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম