Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে, ইসিকে নাহিদ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৫, ১২:৩২ পিএম

আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে, ইসিকে নাহিদ

নাহিদ ইসলাম। ফাইল ছবি

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, নিষিদ্ধ ঘোষিত ‘আওয়ামী লীগ’-এর নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে। একইসঙ্গে সারা দেশজুড়ে যেসব ফ্যাসিস্ট গণহত্যাকারী সক্রিয় ছিলেন, তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১১ মে) সকালে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম জানান,‌‘বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন। সরকারকেও সাধুবাদ। দ্রুত সময়ের মধ্যে সকল সিদ্ধান্তের বাস্তবায়ন চাই। তবে জুলাই ঘোষণাপত্র ও বিচার প্রশ্নে আমাদের সংগ্রাম জারি রাখতে হবে।’

তিনি বলেন, ‘সারা দেশের ফ্যাসিস্ট গণহত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে।’

এর আগে শুক্রবার চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির মধ্যেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা নাহিদ বলেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে। 

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, জুলাই বিরোধী, গণতন্ত্র বিরোধী, ইসলাম বিরোধী, নারী বিরোধী, মানবতা বিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থি সকল শক্তি ঐক্যবদ্ধ হই।

Advertisement

আওয়ামী লীগ এনসিপি নাহিদ ইসলাম

Advertisement

আরও পড়ুন

রাজনৈতিক ব্যস্ততার ফাঁকে শিক্ষকতায় হাসনাত আবদুল্লাহ

রাজনৈতিক ব্যস্ততার ফাঁকে শিক্ষকতায় হাসনাত আবদুল্লাহ

লক্ষ্য ফ্যাসিস্টবিরোধী ঐক্য ১১ দল ও বিএনপির সংলাপের দিনক্ষণ নিয়ে আলোচনা

১১ দল ও বিএনপির সংলাপের দিনক্ষণ নিয়ে আলোচনা

ছাত্রলীগ নেতার মামলায় মাহমুদুর রহমানের বাসায় পুলিশ, নিন্দা এনসিপির

ছাত্রলীগ নেতার মামলায় মাহমুদুর রহমানের বাসায় পুলিশ, নিন্দা এনসিপির

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম