Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

লক্ষ্য ফ্যাসিস্টবিরোধী ঐক্য

১১ দল ও বিএনপির সংলাপের দিনক্ষণ নিয়ে আলোচনা

শহীদুল ইসলাম

শহীদুল ইসলাম

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১১ দল ও বিএনপির সংলাপের দিনক্ষণ নিয়ে আলোচনা

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে ১১ দল ও বিএনপির সংলাপ কবে হবে তা নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়েছে। তবে তারিখ ও সময় এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন ১১ দলের আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

ফ্যাসিস্টবিরোধী ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই আন্দোলনের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য জাতীয় সংসদের সদ্যসমাপ্ত অধিবেশনের সমাপনী দিনে আহ্বান জানান। বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাৎক্ষণিকভাবেই সাড়া দেন এই আহ্বানে। পরে দুই নেতার মধ্যে একান্তে বৈঠকও হয়। বিরোধীদলীয় নেতা অস্ট্রেলিয়া সফরে থাকায় সংলাপ অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ধরা হয়েছিল ২৭ বা ২৮ নভেম্বর। তবে ডা. শফিকুর রহমান তার সফর একদিন সংক্ষিপ্ত করে ২৫ নভেম্বর দেশে ফিরে আসেন।

কবে কখন সংলাপ হচ্ছে এটা নিয়ে গত কয়েকদিনে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি হলেও এখন পর্যন্ত তা চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংগঠনের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলরাসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জামায়াতের সঙ্গে মতবিনিময় প্রসঙ্গ, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জামায়াতের অংশগ্রহণ এবং চলমান বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানানো হয় জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে।

বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ যুগান্তরকে বলেন, সংলাপ হবে। এ বিষয়ে বিএনপির সঙ্গে প্রাথমিক কথাবার্তা চলছে। তবে তারিখ, স্থান এবং সময় এখনো নির্ধারণ হয়নি। তিনি জানান, সংলাপ বিষয়ে আজ বাদ জুমা ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক হবে। সেখানে আলোচনা হবে। অন্যদিকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানান, আগামীকাল বা পরদিন ১১ দলের সঙ্গে প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন বিএনপির সংলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এবি পার্টি জুলাই আন্দোলনের শরিক অপরাপর দলের অংশগ্রহণে একটি সমাবেশের আয়োজন করবে আগামীকাল। শাহবাগ চত্বরে হতে পারে সমাবেশটি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাসিনার ডিসেম্বর পলিটিক্স : ভুল ব্যাখ্যায় দিল্লি দেশে পা দিলেই গ্রেফতার

দেশে পা দিলেই গ্রেফতার

সুন্দরবনে অপরাধ সাম্রাজ্য, অরক্ষিত বন (১) দস্যুর দাপটে অসহায় চার সংস্থা

দস্যুর দাপটে অসহায় চার সংস্থা

বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ জন শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করা হবে: প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করা হবে: প্রধানমন্ত্রী

নতুন মার্কিন শুল্কের প্রস্তাব চাপে রপ্তানি খাত ঝুঁকিতে অর্থনীতি

চাপে রপ্তানি খাত ঝুঁকিতে অর্থনীতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম