Logo
Logo
×
   

Advertisement

উত্তর আমেরিকা

সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয়; মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন পেরুর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয়; মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন পেরুর

পেরুর সাবেক প্রধানমন্ত্রী বেটসি চাভেজ। ফাইল ছবি

Advertisement

মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার পেরু। দেশটির সাবেক এক প্রধানমন্ত্রীকে মেক্সিকো রাজনৈতিক আশ্রয় দিয়েছে বলে অভিযোগ। ২০২২ সালে এক অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই প্রধানমন্ত্রী বিচারাধীন আছেন।

পেরুর সাবেক প্রধানমন্ত্রী বেটসি চাভেজ পালিয়ে দেশটির মেক্সিকান দূতাবাসে আশ্রয় নেওয়ার কয়েক ঘণ্টা পর কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় পেরু।

পেরুর পররাষ্ট্রমন্ত্রী হুগো দে জেলা এক সংবাদ সম্মেলনে বলেন, সোমবার তারা জানতে পারেন সাবেক প্রধানমন্ত্রী চাভেজ মেক্সিকোর দূতাবাসে আশ্রয় নিয়েছেন।

সংবাদ সম্মেলনে হুগো দে জেলা বলেন, আজ আমরা গভীর দুঃখ ও বিস্ময়ের সঙ্গে জানতে পেরেছি যে বেটসি চাভেজকে পেরুর মেক্সিকান দূতাবাসে রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে। তিনি সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাসতিয়োর অভ্যুত্থান প্রচেষ্টার অভিযুক্ত সহযোগী। এই অপ্রীতিকর পদক্ষেপের জবাবে এবং বর্তমান ও সাবেক মেক্সিকান প্রেসিডেন্টদের বারবার পেরুর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিষয়টি বিবেচনায় নিয়ে, সরকার আজ মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।

পেরুর এ পদক্ষেপের বিষয়ে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।

বেটসি চাভেজ ছিলেন পেরুর সাবেক প্রেসিডেন্ট কাসতিয়োর সরকারের প্রধানমন্ত্রী। কাস্তিয়ো ২০২২ সালের শেষ দিকে সংসদ ভেঙে দেওয়ার চেষ্টা করলে সংসদ কর্তৃক ক্ষমতাচ্যুত হন।

সেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাভেজের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে। ২০২৩ সালের জুনে তাকে গ্রেফতার করা হয়, তবে চলতি বছরের সেপ্টেম্বরে বিচারাধীন অবস্থায় জামিনে মুক্তি পান তিনি।

সূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম