সবুজ পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য আর স্বচ্ছ জলের ধারা উপভোগে পর্যটকরা
পাহাড় পাথর, স্বচ্ছ জল আর মেঘালয়ের সবুজ পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগে ব্যস্ত সময় কাটান পর্যটকরা: ছবি তুলেছেন: যুগান্তরের গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি মো. বিলাল উদ্দিন
মো. বিলাল উদ্দিন, গোয়াইনঘাট (সিলেট)
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে বেড়েছে পর্যটকদের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠে জাফলং, বিছনাকান্দি, রাতারগুল ও পানতুমাইসহ উপজেলার জনপ্রিয় পর্যটন স্পটগুলো।
পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দলে দলে ছুটে আসেন ভ্রমণপিপাসুরা। তবে সবচেয়ে বেশি পর্যটকের সমাগম দেখা গেছে ‘প্রকৃতি কন্যা জাফলংয়ে।
পাহাড় পাথর, স্বচ্ছ জল আর মেঘালয়ের সবুজ পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগে ব্যস্ত সময় কাটান পর্যটকরা। কেউ জিরো পয়েন্টে দাঁড়িয়ে ছবি তুলছেন ও স্বচ্ছ জলে গা ভেজাচ্ছেন, কেউ নৌকায় চড়ে ঘুরছেন মায়াবী ঝর্ণা, খাসিয়া পল্লী ও আশপাশের চা-বাগানগুলোতে। পর্যটকদের পদচারণায় সকাল থেকে বিকাল পর্যন্ত জাফলংয়ের বিভিন্ন এলাকা ছিল কর্মমুখর।
ছবি তুলেছেন: যুগান্তরের গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি মো. বিলাল উদ্দিন
