Logo
Logo
×

Advertisement

ছবি

পাহাড়, লেক আর মেঘের দেশে একদিন

Icon

সাদিকুল নিয়োগী পন্নী

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৬ পিএম

১ / ৭
পাহাড়, লেক আর মেঘের দেশে একদিন

ছবি: সাদিকুল নিয়োগী পন্নী

২ / ৭
পাহাড়, লেক আর মেঘের দেশে একদিন

ছবি: সাদিকুল নিয়োগী পন্নী

৩ / ৭
পাহাড়, লেক আর মেঘের দেশে একদিন

ছবি: সাদিকুল নিয়োগী পন্নী

৪ / ৭
পাহাড়, লেক আর মেঘের দেশে একদিন

ছবি: সাদিকুল নিয়োগী পন্নী

৫ / ৭
পাহাড়, লেক আর মেঘের দেশে একদিন

ছবি: সাদিকুল নিয়োগী পন্নী

৬ / ৭
পাহাড়, লেক আর মেঘের দেশে একদিন

ছবি: সাদিকুল নিয়োগী পন্নী

৭ / ৭
পাহাড়, লেক আর মেঘের দেশে একদিন

ছবি: সাদিকুল নিয়োগী পন্নী

Advertisement

দেশের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত স্বাদু পানির হ্রদ বগালেক। আর কাছেই রয়েছে দেশের অন্যতম পর্বতশৃঙ্গ কেওক্রাডং। পাহাড়, লেক আর মেঘের অপূর্ব মিতালিতে ঘেরা এই অঞ্চল প্রকৃতিপ্রেমীদের কাছে এক আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য।

বান্দরবান শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বগালেকের অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ১ হাজার ২৪৬ ফুট। বাংলাদেশের ভূতত্ত্ববিদদের মতে, মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ কিংবা মহাশূন্য থেকে উল্কাপিণ্ডের পতনের ফলে এ লেকের সৃষ্টি হয়েছে। অনেকে আবার ভূমিধসের কারণেও এটি সৃষ্টি হতে পারে বলে মত প্রকাশ করেছেন। এ ছাড়া এই লেককে ঘিরে বম, মারমা, ম্রো, খুমি ও ত্রিপুরা জাতিগোষ্ঠীর মধ্যে নানা পৌরাণিক কাহিনি প্রচলিত রয়েছে।

দূরের পাহাড়ের সবুজ বৃক্ষরাজির ফাঁক দিয়ে বিকালের সূর্যের মিষ্টি আলো এসে পড়ছিল। সেই আলোকে নিয়ন বাতির আলোর মতো মনে হয়। বগালেকের সকাল, দুপুর ও রাতের প্রকৃতিতে রয়েছে ভিন্ন ভিন্ন রূপ। সকালের প্রকৃতি বেশ কোমল, দুপুরে রৌদ্রোজ্জ্বল আর রাতে চারদিকে নেমে আসে নীরবতা। মনে হয়, দূরের আকাশ পাহাড়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। 

রাতের আকাশ ছিল বেশ পরিষ্কার। চাঁদের আলো অনেকটা টিউব লাইটের আলোর মতো মনে হয়। দূর থেকে বগালেকের দৃশ্য দেখে মনে হয়, মনের মাধুরী মিশিয়ে কেউ যেন পাহাড়ের বুকে একটি সুইমিং পুল তৈরি করে রেখেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পাহাড়, লেক আর মেঘের দেশে একদিন

পাহাড়, লেক আর মেঘের দেশে একদিন

শীতের সবজি বাধাকপিখেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

শীতের সবজি বাধাকপিখেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

এইচএসসিতে সাফল্যের হাসি, আনন্দে মেতেছে শিক্ষার্থীরা

এইচএসসিতে সাফল্যের হাসি, আনন্দে মেতেছে শিক্ষার্থীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম