Logo
Logo
×

Advertisement

ছবি

জেগে ওঠা চরে লাখ লাখ টাকার বাণিজ্য

Icon

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

১ / ৬
জেগে ওঠা চরে লাখ লাখ টাকার বাণিজ্য

ছবি: হাবিবুর রহমান হাবীব

২ / ৬
জেগে ওঠা চরে লাখ লাখ টাকার বাণিজ্য

ছবি: হাবিবুর রহমান হাবীব

৩ / ৬
জেগে ওঠা চরে লাখ লাখ টাকার বাণিজ্য

ছবি: হাবিবুর রহমান হাবীব

৪ / ৬
জেগে ওঠা চরে লাখ লাখ টাকার বাণিজ্য

ছবি: হাবিবুর রহমান হাবীব

৫ / ৬
জেগে ওঠা চরে লাখ লাখ টাকার বাণিজ্য

ছবি: হাবিবুর রহমান হাবীব

৬ / ৬
জেগে ওঠা চরে লাখ লাখ টাকার বাণিজ্য

ছবি: হাবিবুর রহমান হাবীব

Advertisement

নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে যে চরাঞ্চল একসময় মানুষের দুর্ভোগের প্রতীক ছিল, সেই পতিত বালুময় জমিই এখন হয়ে উঠেছে আয়ের উৎস। কোনো বীজ, সার কিংবা সেচ ছাড়াই প্রাকৃতিকভাবে জন্মানো কাশ বিক্রি করে কৃষকেরা আয় করছেন হাজার থেকে লাখ টাকা। কাশ কাটা, আঁটি বাঁধা, পরিবহণ ও বাজারজাতকরণ ঘিরে কাজ পাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ। কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার চরাঞ্চল থেকে এসব কাশ যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার; লালমনিরহাটের ধরলা ও তিস্তা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা নদীর চরাঞ্চলে বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রাকৃতিকভাবে জন্মেছে কাশগাছ। বন্যার পানি নেমে যাওয়ার পর জেগে ওঠা বালুময় জমিতে এসব গাছ জন্মে। নভেম্বরের দিকে কাশ সংগ্রহ করে বিক্রি করেন কৃষকেরা। যে জমিতে প্রচলিত ফসল চাষ করা কঠিন, সেই জমিই এখন বাড়তি আয়ের সুযোগ তৈরি করছে।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দের বাসিন্দা সিকান্দার আলী বলেন, আগে কাশ মূলত গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হতো। এখন পানের বরজ তৈরিসহ বিভিন্ন কাজে এর চাহিদা বেড়েছে। প্রতি হাজার আঁটি কাশ ৭ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তার হিসাবে, এক বিঘা জমিতে এক থেকে দুই হাজার আঁটি পাওয়া যায়। সে হিসাবে বিঘাপ্রতি ৭ থেকে ১৬ হাজার টাকার কাশ বিক্রি সম্ভব।

চর ভগপতীপুরের বাসিন্দা আজিজুর রহমান বলেন, গত বছর নদীভাঙনে তার ভিটেমাটি বিলীন হয়ে যায়। এ বছর সেখানে নতুন চর জেগে প্রায় পাঁচ বিঘাজুড়ে কাশবন হয়েছে। কোনো উৎপাদন খরচ ছাড়াই কাশ বিক্রি করে এবার ৫০ থেকে ৬০ হাজার টাকা আয়ের আশা করছেন তিনি।

লালমনিরহাটের ফলিমারির চরের বাসিন্দা রহিম শেখ বলেন, তার প্রায় ১০ বিঘা জমির কাশ পাইকাররা ৮৫ হাজার টাকায় কিনেছেন। একই এলাকার ধনিরাম চরের গোপাল রায় জানান, এ বছর কাশ বিক্রি করে তার আয় হয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা। তবে কাশ কাটা ও আঁটি তৈরিতে শ্রমিকদের দিতে হয়েছে প্রায় ৬০ হাজার টাকা।

চিলমারীর চর করাই বরিশালের কৃষক আফতাব উদ্দিন তিন একর জমি থেকে ১৯ হাজার আঁটি কাশ সংগ্রহ করে বিক্রি করেছেন ২ লাখ ৮৬ হাজার টাকায়। কাশ কাটা ও পরিবহনে তার খরচ হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা।

কাশের বাণিজ্য ঘিরে চরাঞ্চলে তৈরি হয়েছে মৌসুমি কর্মসংস্থান। কাশ কাটা, আঁটি বাঁধা ও পরিবহণের কাজে যুক্ত শ্রমিক রফিকুল, চান মিয়া ও ফরিদ জানান, আগে কাজের সন্ধানে তাদের দক্ষিণাঞ্চলে যেতে হতো। এখন নিজ এলাকায় কাশের মৌসুমে দৈনিক ৪০০ থেকে ৬০০ টাকা মজুরিতে কাজ পাচ্ছেন।

শুকনো কাশ দিয়ে পানের বরজের ছাউনি, ঘরের বেড়া ও চালা তৈরি করা হয়। এ ছাড়া গোখাদ্য ও ফুলঝাড়ু তৈরিতেও এর ব্যবহার রয়েছে। রাজশাহী, বরিশাল, কুমিল্লা, কুষ্টিয়া, বরগুনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও যশোরসহ বিভিন্ন অঞ্চলের পানচাষি ও পাইকাররা উত্তরাঞ্চলের চর থেকে কাশ কিনে নিয়ে যান।

সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির বলেন, কাশ ও কাশখড় চরাঞ্চলের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ।

লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক জানান, চরে প্রাকৃতিকভাবে জন্মানো কাশ চাষাবাদ ও পরিচর্যার খরচ ছাড়াই বিক্রি করে মানুষ লাভবান হচ্ছেন।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, প্রাকৃতিকভাবে জন্মানো কাশ চরাঞ্চলের মানুষের সচ্ছলতা বাড়াতে ভূমিকা রাখছে।

কুড়িগ্রাম সিটি কলেজের অধ্যক্ষ ও উদ্ভিদবিদ মীর্জা মো. নাসির উদ্দিন বলেন, কাশের ঔষধি ও ভেষজ গুণ রয়েছে। এটি জ্বালানি ও ছাউনি তৈরিতেও ব্যবহৃত হয়। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কাশ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ ঘিরে ক্ষুদ্র শিল্প ও হস্তশিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জেগে ওঠা চরে লাখ লাখ টাকার বাণিজ্য

জেগে ওঠা চরে লাখ লাখ টাকার বাণিজ্য

নদী কেড়েছে সব, তবু থামেনি ফসল ফলানোর লড়াই

নদী কেড়েছে সব, তবু থামেনি ফসল ফলানোর লড়াই

নতুন আলুর দামে আশার আলো দেখছেন কৃষকরা

নতুন আলুর দামে আশার আলো দেখছেন কৃষকরা

‘হেইও হেইও’ ধ্বনিতে মুখর ইছামতীর দুই পাড়

‘হেইও হেইও’ ধ্বনিতে মুখর ইছামতীর দুই পাড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম