নতুন আলুর দামে আশার আলো দেখছেন কৃষকরা
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম
ছবি: আব্দুর রাজ্জাক
ছবি: আব্দুর রাজ্জাক
ছবি: আব্দুর রাজ্জাক
ছবি: আব্দুর রাজ্জাক
ছবি: আব্দুর রাজ্জাক
|
ফলো করুন |
|
|---|---|
নীলফামারীর কিশোরগঞ্জে আগাম জাতের নতুন আলু তোলা শুরু হয়েছে। বেলে-দোআঁশ মাটিতে ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে পরিপক্ব হওয়া ‘সেভেন’ জাতের এ আলু খেত থেকেই প্রতি কেজি ৫২ টাকা দরে কিনে নিচ্ছেন পাইকাররা।
পুরোনো আলুর বাজারদর কম থাকলেও নতুন আলুতে ভালো দাম পেয়ে গত বছরের লোকসান পুষিয়ে নেওয়ার আশা করছেন স্থানীয় কৃষকরা।
সরেজমিনে দেখা যায়, গত বছরের লোকসানের বোঝা কমাতে এ অঞ্চলের কৃষকরা বৃষ্টির ঝুঁকি নিয়ে আশ্বিন মাসের শুরুতে উঁচু জমিতে আগাম আলু রোপণ করেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আলুর ফলন ভালো হয়েছে। চলতি সপ্তাহেই উপজেলার দিগন্তবিস্তৃত মাঠে আগাম আলু তোলা পুরোদমে শুরু হবে।
এদিকে পুরোনো আলুর দরপতনের কারণে অন্যান্য চাষি নতুন আলুর দাম নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছেন। দুই-এক দিনের মধ্যেই তারাও আলু তোলার প্রস্তুতি নিচ্ছেন। ভালো বাজারদর পেলে খরচ বাদে দ্বিগুণ লাভবান হবেন বলে তারা আশাবাদী।
