বিএনপি-আ.লীগ বেঁধেছে জোট, ঘোড়া মার্কায় দেবে ভোট: হাসান মামুন
Advertisement
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেছেন, বিএনপি-আওয়ামী লীগ বেঁধেছে জোট, ঘোড়া মার্কায় দেবে ভোট।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির বহিষ্কৃত এই সদস্য বলেন, একটি দল যখন (বিএনপি) সিদ্ধান্ত নিতে ভুল করে তখন জনগণের ভেতর থেকে বৃহত্তর ঐক্যের মাধ্যমে নতুন নেতৃত্বের সৃষ্টি হয়। দলের ভুল সিদ্ধান্তের কারণে দশমিনা-গলাচিপায় যে ঐক্যের সৃষ্টি হয়েছে ঘোড়া মার্কার বিজয়ের মাধ্যমে তা পূর্ণতা পাবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনি শেষ জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন বলেন, পটুয়াখালী-৩ আসনের নির্বাচনে অনেক মিথ্যাচারসহ হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমি নির্বাচিত হলে দশমিনা-গলাচিপায় ব্যাপক উন্নয়ন করব।
নির্বাচনে কারচুপিসহ ভয়ভীতি দেখানো হচ্ছে উল্লেখ করে সাধারণ ভোটারদের বিচলিত না হওয়ার আহ্বান জানিয়ে জনগণের উদ্দেশে তিনি বলেন, আপনারা ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে যাবেন এবং ফলাফল নিয়ে বাড়ি ফিরবেন।
