সোহরাওয়ার্দী হাসপাতাল
শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার নাম মো. আলম শেখ (৪১)। বুধবার রাত ১১টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। পরে মোস্তাফিজুর রহমান অয়ন নামের একজনকে এ ঘটনায় আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাতে আলম শেখ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় সেখানে চিকিৎসাধীন শিশুদের স্বজনদের সন্দেহ হয়-‘তিনি শিশু চুরির সঙ্গে জড়িত।’ তারা আলমের কাছে হাসপাতালে আসার কারণ জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি। পরে কয়েকজন তাকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। ভোরে তার মৃত্যু হয়।
পরে পুলিশ গিয়ে আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করে। তার বাড়ি নাটোরে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা হাসপাতালে আসেন। আইনি প্রক্রিয়া শেষে রাতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় আলমের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিকে ওই মামলায় গ্রেফতার দেখানো হবে। জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
