Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: তারেক রহমান

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম

অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: যুগান্তর

Advertisement

আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার পালিয়ে গেলেও একটি অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে।’

শনিবার  কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যেকোনো মূল্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যদি আমরা ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে পারি, তবে জনগণের রায় ধানের শীষের পক্ষেই আসবে।

দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে বা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, দেশের সংস্কার নিয়ে কারও সঙ্গে বিএনপির কোনো মতভিন্নতা বা আপত্তি নেই। তবে সরকার প্রতিষ্ঠিত হতে হবে জনগণের রায়ে। তিনি দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নের জন্য বসে থাকার সময় নেই।

Advertisement

বিএনপি তারেক রহমান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম