Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘৩৬ জুলাই একটি অনিবার্য বিপ্লবের সুবহে সাদিক’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

‘৩৬ জুলাই একটি অনিবার্য বিপ্লবের সুবহে সাদিক’

ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

Advertisement

২০২৪ সালের ৫ আগস্ট তথা ‘৩৬ জুলাই একটি অনিবার্য বিপ্লবের সুবহে সাদিক’ বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ছাত্রশিবির সভাপতির সেই পোস্টটি যুগান্তর পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘জুলাই আমাদেরকে শিখিয়েছে কীভাবে ন্যায়ের পক্ষে লড়াই ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হয়। কীভাবে সব দল মতকে এক কাতারে শামিল করতে হয়। জীবনের বিনিময়ে স্বাধীনতার স্বাদ নিতে হয়। কীভাবে করে নিজের জীবন দিয়ে সবাইকে বাঁচিয়ে দিতে হয়।

কিন্তু, জুলাই আমাদেরকে এখনো শেখাতে পারেনি কীভাবে একটি রাষ্ট্রের আমূল পরিবর্তন করতে হয়। কীভাবে দুর্নীতি মুক্ত আমলাতন্ত্র ও মানবিক প্রশাসন ঢেলে সাজাতে হয়। শেখাতে পারেনি, কীভাবে সবার জন্য নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করতে হয়।  

তবে হ্যাঁ জুলাই একটি প্রজন্ম তৈরি করেছে, যারা সততা ও দক্ষতা দিয়ে এদেশকে গড়ার স্বপ্ন দেখে। তারা চায় বিভাজনের রাজনীতির কবর দিয়ে ঐক্যবদ্ধ সবার বাংলাদেশ গড়ে তুলতে।

জুলাইয়ের স্পিরিট আমাদেরকে সুবহে সাদিক অতিক্রম করে একটি প্রভাতের দিকে নিয়ে যাবে। প্রজন্ম তাদের স্বপ্ন বাস্তবায়নের পথ ঠিকই খুঁজে নেবে। এর জন্য প্রয়োজন বিশ্রামহীন নিরলস সংগ্রাম ও প্রচেষ্টা। সব প্রকার জুলুমের মূলোচ্ছেদ করে একটি আদর্শ সমাজ গড়তে আমরা থামবো না। আমাদের স্বপ্ন চূড়ান্ত বিপ্লব। 

মহান আল্লাহ প্রজন্মের সহায় হোন। আমিন।’

Advertisement

জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

Advertisement

আরও পড়ুন

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে গুলশানে যুবদলের বিক্ষোভ

আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে গুলশানে যুবদলের বিক্ষোভ

হাসিব আল ইসলামের ওপর হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

হাসিব আল ইসলামের ওপর হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

পয়েন্ট অব অর্ডারে নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতির চেয়ে সংবিধান সংশোধনে বেশি তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আইনশৃঙ্খলা পরিস্থিতির চেয়ে সংবিধান সংশোধনে বেশি তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম