Logo
Logo
×

Advertisement

রাজনীতি

হাসিনাকে নিয়ে দেওয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: রাশেদ খাঁন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০১:৩৫ পিএম

হাসিনাকে নিয়ে দেওয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: রাশেদ খাঁন

রাশেদ খাঁন। ফাইল ছবি

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। যা জনমনে বিভ্রান্তি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লিখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে, শেখ হাসিনার সঙ্গে পাঁচ উপদেষ্টা হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, আমরাও যেভাবে ঐক্যমত কমিশনে আচরণ করছি, মনে হচ্ছে আমরাও হাসিনার সঙ্গে হাত মিলিয়ে তার উদ্দেশ্য বাস্তবায়নে সহযোগিতা করছি।

তিনি লেখেন, শেখ হাসিনা চায় আমাদের মধ্যে বিভাজন, আমরাও সেই পথে হাঁটছি..... আমার বক্তব্য ছিল এরকম! কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম এই কথাটা বাদ দিয়ে কিছু চ্যানেল ফটোকার্ড বা ভিডিও প্রকাশ করায় আমার বক্তব্যের সারাংশ ভিন্ন বার্তা প্রকাশ করছে।

এর আগে, বুধবার রাশেদ খানের একটি বক্তব্য বেশ ভাইরাল হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে পাঁচ উপদেষ্টা হাত মিলিয়েছেন। তবে রাশেদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিষয়টি বোঝাতে চেয়েছেন। যা ভিন্নভাবে গণমাধ্যমে প্রকাশ হয়েছে বলে দাবি করলেন তিনি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘জৌনপুরী’ উচ্চারণ নিয়ে দুঃখপ্রকাশ রাশেদ খাঁনের

‘জৌনপুরী’ উচ্চারণ নিয়ে দুঃখপ্রকাশ রাশেদ খাঁনের

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও জামায়াতের অতীত ইতিহাস চক্রান্তের

রাশেদ খান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও জামায়াতের অতীত ইতিহাস চক্রান্তের

ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে রাশেদ খানের সৌজন্য সাক্ষাৎ

ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে রাশেদ খানের সৌজন্য সাক্ষাৎ

জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা

জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা

‘হাসিনার কবর দেশে দেওয়ার মতো সাহস আ.লীগের নাই’

‘হাসিনার কবর দেশে দেওয়ার মতো সাহস আ.লীগের নাই’

‘অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা...’

‘অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা...’

আরও পড়ুন

গ্রেফতার সেনা কর্মকর্তাদের নিয়ে যা বললেন রিজভী

গ্রেফতার সেনা কর্মকর্তাদের নিয়ে যা বললেন রিজভী

নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন রিজভী

নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন রিজভী

পরাজিত শক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

পরাজিত শক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ

জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম